শিরোনাম
◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে, মূল্যস্ফীতি বাড়ার পূর্বাভাস এডিবির ◈ সাইক্লিংয়ে বাংলাদেশের হতাশা : একজন অসুস্থ আ‌রেকজন ব‌্যর্থ ◈ ম্যানহাটনে বোমা আতঙ্ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলের আশপাশে কড়া নিরাপত্তা (ভিডিও)

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৪, ০৬:১০ সকাল
আপডেট : ১৬ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতি !

মাসুদ আলম : রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। এ খবরে আতঙ্কগ্রস্থ পুরো রাজধানীবাসী। রাজধানীর বিভিন্ন এলাকায় নিজস্ব টিম গঠন করে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (৭ আগস্ট) দিনগত রাতে এ সংক্রান্ত একটি ফেসবুক পোস্ট দেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

পোস্টে তিনি একটি ভিডিওর ক্যাপশনে লেখেন, উত্তরা সেক্টর ১২ তে ডাকাত ঢুকেছে। প্রিয়াংকা সিটি ও আশেপাশের মানুষ একটু সতর্ক থাকেন।

এ ছাড়া রাত সাড়ে ১২টা থেকে সাভার, মানিকগঞ্জ, মোহাম্মদপুর, শেখেরটেক, মিরপুর-৬, মিরপুর-২, নবোদয় হাউজিং, বসিলা, মানিকদি, কালশী, ইসিবি চত্ত্বর, ধানমন্ডি ও উত্তরা এলাকায় ডাকাতির খবর পাওয়া যায়। এসব এলাকায় বিভিন্ন মসজিদে মাইকিং করে সবাইকে সতর্ক করা হচ্ছে।

এ সংক্রান্ত বেশকিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দাবি করা হয়, এসব এলাকায় ডাকাতি হচ্ছে।

‘আমরা সাভারবাসী’ নামক ফেসবুক গ্রুপে দেখা যায়, সোনাদের হাতে আটক একজনকে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ইসিবি চত্বরে দুজনকে ও মোহাম্মদপুরের বসিলায় কয়েকজনকে গণপিটুনি দিয়ে বেধে রেখেছে এলাকাবাসী।

তবে ডাকাতির এসব খবর সত্য নাকি গুজব এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে আইএসপিআর থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।

  • সর্বশেষ