শিরোনাম
◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৪, ০৪:৪২ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

সোহাইবুল ইসলাম, বরুড়া: [২] কুমিল্লার বরুড়া উপজেলায় নিজের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে করম আলী (৫৫) নামে এক শ্রমিককে আটক করেছে পুলিশ।

[৩] সোমবার (২৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার বরুড়া বাজার থেকে তাকে আটক করা হয়।

[৪] আটক করম আলী ঝলম ইউনিয়নের নোয়াবদা গ্রামের সুজত আলীর ছেলে।

[৫] এ ঘটনায় বরুড়া থানায় মামলা দায়েরের পর নির্যাতিত শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয় বলে জানিয়েছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী।

[৬] জানা যায়, গত বুধবার বরুড়ায় নিজ বাড়িতে মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে বাবা। মেয়ে চিৎকার দিলে তার মা গিয়ে দেখে মেয়ের ধর্ষণের চিত্র। পরে অভিযুক্ত তার স্ত্রী ও মেয়েকে দা দিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখালে তারা কাউকে ঘটনাটি জানায়নি। পরবর্তীতে ছেলে মায়ের কাছ থেকে ঘটনার বিবরণ পেয়ে বরুড়া থানায় গেলে পুলিশ সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে।

[৭] মেয়েটির মা জানান, আমার স্বামী শ্রমিকের কাজ করে। সে এখন শুধু জুয়া খেলে আর টাকা খরচ করে। সংসারে তেমন খরচ দেয় না। গত বুধবার রাতে আমার অজান্তেই রাতে মেয়েকে জোর করে ধর্ষণ করে। আমি দেখে ফেললে আমাকে ও আমার মেয়েকে দা দিয়ে ভয়ভীতি দেখায়। পরে আমার ছেলে ফয়েজকে ঘটনাটি জানালে সে পুলিশের কাছে গেলে পুলিশ মামলা নিয়ে তাকে আটক করে। আমি আমার মেয়ের ধর্ষণকারী এমন কুলাঙ্গার স্বামীর ফাঁসি চাই।

[৮] এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে করম আলী মেয়েকে ধর্ষণের দায় স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয় এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত করম আলীকে কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ