শিরোনাম
◈ রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি, সংসদের কাছে ভোটার তালিকা চাইল ইসি ◈ নবায়নযোগ্য জ্বালানিতে জোর, সরকারি ভবনে সৌর প্যানেল চান প্রধানমন্ত্রী ◈ পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি ◈ চীন, পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তে রেল অবকাঠামোয় ৪৫ হাজার কোটি রুপি ঢালছে ভারত, লক্ষ্য কী? ◈ ৪ বছর পর প্রকাশ্যে অং সান সু চি ◈ ৬ মাসের মূল্যায়নে বাড়তে পারে মন্ত্রিসভার আকার, বদলাতে পারে দায়িত্ব ◈ এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, বহাল থাকছে অনলাইন আবেদন ◈ খাদ্যবান্ধব কর্মসূচি শুরু, ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী ◈ 'দেশটা আমাদের সবার', পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ইংল্যান্ডের দ্বিতীয় স্ত‌রের দ‌লের বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ বাতিল করলো বার্সেলোনা

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:৪৭ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বসন্ত বরণে দুই দিনব্যাপী পিঠাপুলির উৎসব

হারুন-অর-রশীদ, ফরিদপুর: [২] ফরিদপুরে ঋতুর রাজা বসন্ত বরণে দুই দিনব্যাপী পিঠাপুলির উৎসবের উদ্বোধন করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ.কে. আজাদ। 

[৩] মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) বিকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ফরিদপুর বিভিন্ন স্কুল ও সংগঠনের ৩০ টি স্টল নিয়ে শুরু হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী এ পিঠাপুলির মেলা।

[৪] জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর মো. শাহজাহান,  স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ। 

[৫] প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ.কে. আজাদ বলেন, এক সময় বাঙালির প্রতিটা ঘরে ঘরে পিঠা বানানোকে ঘিরে উৎসবের আমেজ তৈরি হতো। বাঙালির সেই ঐতিহ্যকে জেলা প্রশাসন আজ এমনভাবে আয়োজন করেছেন এতে করে শৈশবের স্মৃতি আজ মানুষ পটে জেগে উঠেছে। 

[৬] সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, আমরা ফরিদপুরে একটি জনবান্ধব সংসদ সদস্য পেয়েছি। তাকে নিয়েই ফরিদপুরকে একটি সুখী সমৃদ্ধ নগর হিসেবে গড়ে তুলবো। আমাদের দেশের সকল ঐতিহ্যকেই আমরা নিজেরা ধারণ করব এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধারণ করতে শেখাবো।

[৭] এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা খলিফা কামাল উদ্দিন, সদস্য আবুল বাতিন, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, ব্লাস্ট ফরিদপুরের সমন্বয়কারী শিপ্রা গোস্বামীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ।

[৮] এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়