শিরোনাম
◈ কক্সবাজার সমুদ্রসৈকতের ৩০০-৫০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত সরকারের ◈ ‘কোনো চিন্তা করিস না, কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে: এক স্বজন নারীকে সাঈদ খোকনের আশ্বাস ◈ মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে স্থগিত আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ উড্ডয়নের আগে চাকা থেকে ধোঁয়া, শাহজালালে ইউএস-বাংলার জেদ্দাগামী ফ্লাইট বাতিল ◈ এইচএসসির ফল বিপর্যয়, ২২ শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব ◈ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাড়ছে বাণিজ্য ঘাটতি ◈ দ্বিতীয় টে‌স্টের তৃতীয় দিন ভারত প‌ড়ে‌ছে আ‌রো বিপ‌দে ◈ অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ বিপিডিবির ◈ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিলের দাবিতে আইনি নোটিস, ১০ দিনের আলটিমেটাম ◈ জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না: জামায়াতে ইসলামী

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ০৭:২৪ বিকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ০৭:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় বাস ও অটোরিকশা শ্রমিকদের দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট, যাত্রীদের চরম ভোগান্তি

আশরাফুল নয়ন,​ নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিকেরা। 

রবিবার (২৯ নভেম্বর) সকাল ৭টা থেকে শুরু হওয়া এই ধর্মঘটের কারণে জেলার অভ্যন্তরীণ ও আন্তঃজেলা সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

​কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ বাস বন্ধ করে দেওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বাস না পেয়ে বাধ্য হয়ে ব্যাটারিচালিত ইজিবাইক বা রিকশায় ভেঙে ভেঙে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। এতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগার পাশাপাশি গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া।

Advertisement

​সকাল ১০টার দিকে শহরের বালুডাঙ্গা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, নওগাঁ থেকে রাজশাহীসহ দূরপাল্লার কিংবা অভ্যন্তরীণ কোনো রুটের বাস ছেড়ে যাচ্ছে না। টার্মিনালে সারিবদ্ধভাবে বাস দাঁড়িয়ে আছে, আর স্ট্যান্ডে অপেক্ষমাণ যাত্রীরা বিকল্প যানের খোঁজে ছোটাছুটি করছেন।

​সাপাহার উপজেলা থেকে প্রায় ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আদালতে একটি মামলার শুনানিতে অংশ নিতে সকালে নওগাঁ শহরে আসেন মিজানুর রহমান। তিনি বলেন, ‘সকালে সাপাহার স্ট্যান্ডে গিয়ে দেখি কোনো বাস ছাড়ছে না। পরে তিন দফায় ব্যাটারিচালিত রিকশা বদলে শহরে আসতে হয়েছে। এতে ১২০ টাকার জায়গায় ২৫০ টাকা ভাড়া গুনতে হলো, সময়ও লেগেছে দ্বিগুণ। বাড়ি ফেরার পথেও একই দুর্ভোগ পোহাতে হবে।

​সকালে জরুরি কাজে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন বদলগাছীউপজেলার  বাসিন্দা  অজিত কুমার । তিনি বলেন, ‘এটা যেন এখন নিয়মে পরিণত হয়েছে। কিছুদিন আগেই বাস বন্ধ রেখে সাধারণ মানুষকে জিম্মি করা হলো, সেই রেশ কাটতে না কাটতেই আজ আবার হঠাৎ ধর্মঘট। নিজেদের মধ্যে ঝামেলা হলেই কোনো ঘোষণা ছাড়া বাস বন্ধ করে দেন তারা, আর তার খেসারত দিতে হয় আমাদের মতো সাধারণ যাত্রীদের।’

​ধর্মঘটের কারণ জানতে চাইলে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘সরকারি আইন অনুযায়ী মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ। প্রশাসন ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বারবার নিষেধ করার পরও অটোরিকশাচালকেরা তা মানছেন না। এতে মহাসড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তাই বাস মালিক ও শ্রমিক সমিতির সম্মতিতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বাস চলবে না।’

​তিনি আরও জানান, গত সেপ্টেম্বরে যাত্রী তোলা নিয়ে দ্বন্দ্বের জেরে বালুডাঙ্গা ও পত্নীতলার নজিপুরে বাসচালক ও সহকারীর ওপর হামলার ঘটনায় তিন দিন ধর্মঘট চলেছিল। পরে প্রশাসনের মধ্যস্থতায় বৈঠকে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মহাসড়কে অটোরিকশা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। কিন্তু সেই সিদ্ধান্ত অমান্য করে গাড়ি চালানো হচ্ছে। এমনকি স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগও কাজে আসেনি বলে দাবি করেন তিনি।

​অন্যদিকে, বাস শ্রমিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন নওগাঁ অটোরিকশা মালিক সমিতির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম। তার ভাষ্য, ‘বাস মালিক ও শ্রমিকেরা বারবার সাধারণ মানুষ ও প্রশাসনকে জিম্মি করে তাদের অযৌক্তিক দাবি আদায় করেন। তারা সড়কে আমাদের অটোরিকশাও চলতে দিচ্ছেন না। গত সেপ্টেম্বরেও তারা প্রায় ২০টি অটোরিকশা ভাঙচুর করেছিলেন।’

​প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করার অভিযোগ নাকচ করে শহিদুল ইসলাম আরও বলেন, ‘সেপ্টেম্বরের বৈঠকে প্রশাসন ওই সময়ের প্রস্তাব দিয়েছিল মাত্র, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা প্রস্তাবটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছিলাম এবং পরবর্তী বৈঠকে সমাধানের কথা ছিল। কিন্তু আর কোনো বৈঠক না হওয়ায় সিদ্ধান্ত অমান্যের প্রশ্নই ওঠে না।’ 

  • সর্বশেষ