শিরোনাম
◈ কক্সবাজার সমুদ্রসৈকতের ৩০০-৫০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত সরকারের ◈ ‘কোনো চিন্তা করিস না, কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে: এক স্বজন নারীকে সাঈদ খোকনের আশ্বাস ◈ মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে স্থগিত আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ উড্ডয়নের আগে চাকা থেকে ধোঁয়া, শাহজালালে ইউএস-বাংলার জেদ্দাগামী ফ্লাইট বাতিল ◈ এইচএসসির ফল বিপর্যয়, ২২ শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব ◈ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাড়ছে বাণিজ্য ঘাটতি ◈ দ্বিতীয় টে‌স্টের তৃতীয় দিন ভারত প‌ড়ে‌ছে আ‌রো বিপ‌দে ◈ অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ বিপিডিবির ◈ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিলের দাবিতে আইনি নোটিস, ১০ দিনের আলটিমেটাম ◈ জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না: জামায়াতে ইসলামী

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ০৭:১৭ বিকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ০৭:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে চাঁদার দাবিতে ১৩ জনকে তালা দিয়ে অবরুদ্ধ : ১২ ঘন্টা পর উদ্ধার করলো পুলিশ 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে বাড়ির গেইটে তালা লাগিয়ে অবরুদ্ধ করে রাখা দুটি পরিবারকে ১২ ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে পৌর শহরের ৪ নং ওয়ার্ডের নতুন মহিলা কলেজ সংলগ্ন মার্কেটের দ্বিতীয় তলা থেকে তাদের উদ্ধার করা হয়।

এর আগে শনিবার রাত ১১টায় সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে বাসার গেইট ও মার্কেটের প্রতিটি দোকানে তালা এবং সামনে মাটির বস্তা ফেলে তাদের অবরুদ্ধ করে রাখা হয়। পরে অভিযোগ পেয়ে লক্ষ্মীপুর মডেল থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে মাটির বস্তা সরিয়ে এবং গেইটের তালা খুলে ৯ জন নারী, তিন জন শিশু ও একজন বৃদ্ধকে অবমুক্ত করে।

এদিকে অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে অভিযুক্তরা ভুক্তভোগীদের থেকে ৪০ লক্ষ টাকা চাঁদাদাবি করে আসছে। তা না দেওয়ায় শনিবার রাত ১১টার দিকে জামাল, তারেক, রুবেল, তোফায়েলসহ অনেকেই দেশীয় অস্ত্রসহ ভুক্তভোগীদের বাড়ির গেইটে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখে এবং কোন আইনের আশ্রয় নিলে প্রাণনাশের হুমকি দেই।

Advertisement

অবরুদ্ধ পরিবারের সদস্যরা বলেন, শনিবার রাতে অভিযুক্তরা হঠাৎ এসে আমাদের বাড়ির গেইটে তালা লাগিয়ে দেই এবং আমাদের প্রাণ নাশের হুমকি দেই। তারা বাড়িতে তালা দেওয়ার কারণে আমরা অবরুদ্ধ হয়ে পড়ি। সকালে আমাদের ছেলে-মেয়েরা স্কুল যেতে পারেনি। তারা আমাদের প্রাণনাশের হুমকিও দেয়। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানাচ্ছি।

অপরদিকে অভিযুক্তরা জানান, এই জমি তাদের পৈতৃক সম্পত্তি, রহিমা বেগমরা জোরপূর্বক দখল করে রেখেছে। আমরা আমাদের জমি উদ্ধার করতে গিয়েছি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই সোহেল রানা বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে অভিযুক্তদের ডেকে তালা খুলে অবরুদ্ধদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের কাগজ পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ