শিরোনাম
◈ ধ্বংসস্তূপে পরিণত টুঙ্গিপাড়া থানা, গোপালগঞ্জে বন্ধ নাগরিক সেবা ও রেল চলাচল ◈ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৮১ শতাংশ কাজ শেষ, পুরোপুরি চালু কবে? ◈ ১০ জেলার নিয়ন্ত্রণ নিতে চায় আ.লীগ, কর্মসূচি ঠেকাতে কঠোর পুলিশ ◈ বাংলাদেশ নিয়ে বেফাঁস মন্তব্যে বিতর্ক, হঠাৎ সুর বদল বিজেপির; নেতাদের সংযত থাকার নির্দেশ ◈ অনাকাঙ্ক্ষিত ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত, ব্যাহত হতে পারে কৃষিঋণ বিতরণ ◈ খোলাবাজারে ডলারের দাম ১৩০ টাকা ছাড়াল, সংকটে নগদ সরবরাহ ◈ মাতাল হয়ে বিমানে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি, সিঙ্গাপুরে বাংলাদেশি যুবকের কারাদণ্ড ◈ শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়লে শিল্পপ্রতিষ্ঠানের আয়ও বাড়বে, শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর ◈ পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী ◈ পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ০৮:২৭ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৬, ০৮:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতা ফরিদপুর থে‌কে গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ রাতইল আওয়ামী লীগের সহসভাপতি বি এম হারুন-অর-রশীদকে (৫২) ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৫ ন‌ভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে ফরিদপুর সদর উপ‌জেলার কানাইপুর ইউনিয়নের পুরদিয়া গ্রামের একটি বাড়ি থেকে তা‌কে গ্রেপ্তার করা হয়।

ডিবি ফরিদপুর জেলার ইনচার্জ (ভাঙ্গা জোন) সুকান্ত দত্ত জানান, কানাইপুর ইউনিয়নের পুরদিয়া গ্রামের একটি বাড়ি থেকে হারুন-অর-রশীদকে আটক করা হয়। তিনি বর্তমানে ফরিদপুর ডিবি কার্যালয়ে আছেন।

হারুন-অর-রশীদ কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের বাসিন্দা। তিনি রাতইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কাশিয়ানী থানা কৃষক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে রয়েছেন।

তা‌কে গত ১৮ সেপ্টেম্বর রাতে কানাইপুরের কমিপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে বাস পোড়ানোর অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ব‌্যাপা‌রে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, হারুন-অর-রশীদকে গত সেপ্টেম্বরে ফরিদপুর কোতয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠা‌নো হয়েছে।

  • সর্বশেষ