শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে আবা‌রো কোপা আমেরিকা কাপ, অংশ নে‌বে ১৬ দল ◈ ইনিয়েস্তাই মেসির সবচেয়ে পছন্দের, প্রকাশ্যে এল ভোট দেওয়া ফুটবলারদের তালিকা ◈ এবার আগরতলা সীমান্তে ক্যামেরায় ধরা পড়লেন আ. লীগ এর পলাতক নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশ দখল থেকে যুদ্ধের হুমকি দিচ্ছেন বিজেপির ছয় নেতা ◈ তুমি যেখান থেকে আসো, থানার দিকে ঢুকে এদিকে আমার বাংলোতে চলে আসবা: যুবলীগ নেত্রীর সঙ্গে ওসির ফোনালাপ ◈ ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে চিঠি দিয়েছে সরকার, ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত কর্মকর্তারা নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ◈ বাংলাদেশসহ ১৬ বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ◈ যে কারণে মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না বাংলাদেশের সামিরা খান মাহির, দিলেন আবেগঘন বার্তা

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০৭:৪৩ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬, ০৭:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে বিএনপি নেতার পিকআপে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী বাজার ফিশারি এলাকায় বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের পিকআপে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৫ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

স্থানীয়রা জানায়, চন্দ্রগঞ্জ উপজেলার পশ্চিম মান্দারী বাজারে গ্যারেজের সামনে বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের পিকআপটি মেরামতের জন্য কাজ করা হচ্ছে। বুধবার ভোররাতে হঠাৎ পিকআপটির সামনের অংশে জ্বলতে দেখতে পায় স্থানীয়রা। পরে বাজারের ব্যবসায়ীদের সহযোগিতায় পিকআপে দেয়া আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। তবে পিকআপে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগ রয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগি সংগঠনের নেতাকর্মীরা মানুষের মাঝে আতঙ্ক ছড়াতে এই ঘটনা ঘটিয়েছে।

দিঘলী ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা পিকআপে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে পিকআপের সামনে ও পিছনের বেশ কিছু অংশ পুড়ে যায়। এ বিষয়ে মামলা করা হবে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব বলেন, নাশকতার উদ্দেশ্যে আতঙ্ক ছড়াতে পিকআপে আগুন দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি মামলার প্রস্তুতিও চলছে।

  • সর্বশেষ