শিরোনাম
◈ কলকাতা ও শিলিগুড়িতে ভিসা আবেদন কেন্দ্রের দায়িত্বে আসছে নতুন প্রতিষ্ঠান, চালু ১ ডিসেম্বর ◈ পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন ◈ ডাকটিকিটের বদলে ডিজিটাল মাশুল আদায়ে বড় সাফল্য, ১১ মাসে ৫০ কোটি টাকা আয়! ◈ মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণার পর আজও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ◈ গোপালগঞ্জে নাশকতার আশঙ্কা, আটক এসআরবির কোম্পানি কমান্ডার: গোয়েন্দা নজরদারিতে ৩০ কর্মকর্তা ◈ বেলিংহ্যামের অবিশ্বাস্য গোলে ঘুরে দাঁড়াল রিয়াল মা‌দ্রিদ, পিএসভিকে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত  ◈ ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি ◈ আর্সেনাল-ডর্টমুন্ডের জমজমাট লড়াইয়ে পয়েন্ট ভাগাভাগি ◈ এসএ গেমস পাঁচ মাস পেছাতে পারে পা‌কিস্তান ◈ আইপিএলের প্রাথ‌মিক তা‌লিকায় ১২ জ‌নের নাম থাক‌লেও নিলামে নেই মুস্তাফিজ ও সাকিব

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৪৫ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে মধ্যরাতে হোটেলে অভিযান, সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাই আটক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কক্সবাজারের সাবেক সাংসদ আব্দুর রহমান বদির ছেলে ও ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার ভোররাত ৫টার দিকে সিলেটে হোটেল থেকে ওই চারজনকে আটক করা হয়।

এর আগে গতকাল মঙ্গলবার মধ্যরাত থেকে সিলেট নগরীর জল্লারপাড়স্থ হোটেল গ্র্যাণ্ড প্যালেসে অভিযান শুরু করে সিলেট কতোয়ালি পুলিশ।  

আটককৃতরা হলেন সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমান ও আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

Advertisement

সিলেট ভ্রমণের কথা বলে তারা মঙ্গলবার সকালে হোটেলটিতে উঠেছিলেন বলে জানিয়েছে হোটেল কতৃর্পক্ষ।

পুলিশ জানায়, জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যাণ্ড প্যালেসে নিষিদ্ধ যুবলীগের শীর্ষ কয়েকজন নেতা অবস্থান করছেন এমন খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কোতোয়ালি থানা ও ডিবি পুলিশ অভিযান চালায়। এ সময় ছাত্রদল ও যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মীরাও হোটেলটির নিচে অবস্থান নেন।

অভিযান শেষে বুধবার ভোররাত ৫টার দিকে ওই চারজনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায়। 

সিলেটে মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, তাদের কাছে গোপন সংবাদ ছিলো এই হোটেলটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন অবস্থান করছেন। এই খবরের ভিত্তিতেই রাত ১২টা থেকে হোটেলটিকে ঘিরে রাখা হয়। পরবর্তীতে পুরো হোটেলে তল্লাশি চালিয়ে চারজনকে আটক করা হয়। 

তাদেরকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

  • সর্বশেষ