শিরোনাম
◈ ঢাকার বাতাসে ফ্লোরাইডসমৃদ্ধ দূষণ, নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য ◈ ‘দরিদ্র নারীদের ব্যাংক গ্রামীণ ব্যাংককে রক্ষা করতে হবে, এই কাজের গুরুত্ব যারা বোঝেন, তাদের সবার প্রতি আমার আহ্বান’: ড. ইউনূস ◈ ডিসেম্বরের অপেক্ষায় আমলাদের একাংশ, কঠোর নজরদারিতে সরকার ◈ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থান পঞ্চম ◈ এনসিপির সঙ্গে বৈঠকে কোনো শর্ত ছিল না, জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার: মাহদী আমিন ◈ এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল ◈ তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময়, শুরু হলো রাজনৈতিক সংলাপ ◈ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা ◈ কুয়াকাটার সৈকত ও প্রকৃতিতে মুগ্ধ রাশিয়ান পর্যটকরা, মার্চে ফিরবেন আরও সহকর্মী নিয়ে ◈ এক সপ্তাহে প্রায় ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬, ০৮:৩৯ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৬, ০৮:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নদী বাঁচাও’ আন্দোলনের ১৭ দফা দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : নদী দখল, দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধসহ নদ-নদী রক্ষায় ১৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বানে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে সংগঠনের ফরিদপুর জেলা কমিটির উদ্যোগে জেলা প্রশাসক মাজহারুল ইসলামের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ মুঈদ হোসেন (আরিফ), ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নদী দখল, শিল্পবর্জ্য ও প্লাস্টিক দূষণ, অবৈধ বালু উত্তোলন, নদীভাঙন ও পানির সংকট দেশের পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ফরিদপুরের কুমার নদও এর অন্যতম উদাহরণ।

Advertisement

সংগঠনটির ১৭ দফা দাবির মধ্যে রয়েছে— নদীর অবৈধ দখল উচ্ছেদ, পরিকল্পিত নদী খনন ও ড্রেজিং, বিলুপ্ত নদী-খাল পুনঃখনন, অবৈধ বালু উত্তোলন বন্ধ, শিল্পকারখানায় সার্বক্ষণিক ইটিপি (ETP) চালু রাখা এবং নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

এছাড়া অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিতকরণ, নদীবন্দর পুনর্গঠন, নদীর তীরে দেশীয় প্রজাতির বৃক্ষরোপণ, জলজ প্রাণীর অভয়াশ্রম প্রতিষ্ঠা, নদীদূষণ রোধে কঠোর আইন প্রয়োগ এবং বন্যাকবলিত এলাকায় আগাম সতর্কীকরণ ব্যবস্থা জোরদারের দাবি জানানো হয়।

নেতারা জানান, এসব দাবি বাস্তবায়িত হলে দেশের নদ-নদী, জলজ পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

  • সর্বশেষ