শিরোনাম
◈ তথ্য পাচারের সন্দেহে শতাধিক পুলিশ কর্মকর্তা গোয়েন্দা নজরদারিতে ◈ আড়াই মাস পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি: শিক্ষামন্ত্রী ◈ মেয়ের জন্মদিনে লিটন দা‌সের রেকর্ড, সেঞ্চুরি উৎসর্গ রাজকন্যাকে ◈ পেলের সতীর্থ, ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দিনো সানি মারা গেছেন ◈ অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির ◈ শেখ হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললেন ছাত্রলীগ নেতাকর্মীরা ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ পাকিস্তান ২৪ বছরে বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ◈ বাউবি’র এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ০৮:১৩ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ০৮:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে সার পাচার চেষ্টার দায়ে ব্যবসায়ীর ৭ দিনের কারাদণ্ড, জব্দকৃত স্যার কৃষকদের মাঝে সার বিতরণ

জিন্নাতুল ইসলাম জিন্না, ​লালমনিরহাট প্রতিনিধি : ​লালমনিরহাটে সরকারি ভর্তুকিযুক্ত সার অবৈধভাবে অন্যত্রে পাচার করার চেষ্টার দায়ে এরশাদ আলী নামে এক কীটনাশক ও সার ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১৬ নভেম্বর) সকালে সদর উপজেলার হারাটি ইউনিয়নের মহেন্দ্রনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, ভোরের আলো ফোটার পর পরেই পাচারের উদ্দেশ্যে তিনটি ইজিবাইকে বোঝাই করে ৪৫ বস্তা ডিএপি সার অন্যত্রে সরিয়ে নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা তাৎক্ষণিকভাবে তৎপর হয়ে সারবোঝাই তিনটি ইজিবাইক আটক করেন এবং পুলিশে খবর দেন।

​খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মনোনীতা দাস দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখানে তিন ইজিবাইকসহ মোট ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। পরে সার পাচারের সঙ্গে সরাসরি জড়িত থাকার অপরাধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত ব্যবসায়ী এরশাদ আলীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস সংবাদিকদের জানান, স্থানীয়দের সতর্কতার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ইজিবাইকসহ ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। সার পাচারের সঙ্গে জড়িত থাকার দায়ে অভিযুক্ত ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া জব্দকৃত সার পরবর্তীতে হারাটি ইউনিয়নের স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণ করা হয়েছে।

প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে স্থানীয় কৃষকরা সন্তোষ প্রকাশ করেছেন এবং এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নজরদারি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ