শিরোনাম
◈ তথ্য পাচারের সন্দেহে শতাধিক পুলিশ কর্মকর্তা গোয়েন্দা নজরদারিতে ◈ আড়াই মাস পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি: শিক্ষামন্ত্রী ◈ মেয়ের জন্মদিনে লিটন দা‌সের রেকর্ড, সেঞ্চুরি উৎসর্গ রাজকন্যাকে ◈ পেলের সতীর্থ, ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দিনো সানি মারা গেছেন ◈ অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির ◈ শেখ হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললেন ছাত্রলীগ নেতাকর্মীরা ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ পাকিস্তান ২৪ বছরে বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ◈ বাউবি’র এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ০৭:৫৭ বিকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ০৭:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা গ্রেফতার

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ২০১২সালে জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় মানিক চন্দ্র রায়(৪৫) নামে এক ওয়ার্ড আওয়ামীলীগ এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গত রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বামুনিয়া কাচারী বাজার এলাকা থেকে মানিককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মানিক চন্দ্র রায় বামুনিয়া ইউনিয়নের খামাতপাড়া এলাকার মৃত সুকারু বর্মনের ছেলে। তিনি বামুনিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গত ২০১২সালে ডোমারে জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার বলেন, আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে মানিক চন্দ্র রায়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ