শিরোনাম
◈ তথ্য পাচারের সন্দেহে শতাধিক পুলিশ কর্মকর্তা গোয়েন্দা নজরদারিতে ◈ আড়াই মাস পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি: শিক্ষামন্ত্রী ◈ মেয়ের জন্মদিনে লিটন দা‌সের রেকর্ড, সেঞ্চুরি উৎসর্গ রাজকন্যাকে ◈ পেলের সতীর্থ, ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দিনো সানি মারা গেছেন ◈ অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির ◈ শেখ হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললেন ছাত্রলীগ নেতাকর্মীরা ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ পাকিস্তান ২৪ বছরে বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ◈ বাউবি’র এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ০৭:৫২ বিকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ০৭:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের মধুখালীতে দুই আওয়ামী লীগ নেতা আটক

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী থানায় হামলা ও ভাঙচুরের মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলা সদরের সরকারি আইনউদ্দিন কলেজ ছাত্রসংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস), মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান পিন্টু এবং কামারখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি পলাশ বিশ্বাস।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে মধুখালী থানার এসআই মোক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে মধুখালী বাজার থেকে কামরুজ্জামান পিন্টুকে এবং কামারখালী বাজার থেকে পলাশ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। সোমবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ