শিরোনাম
◈ ব্লাইন্ড এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই পাকিস্তানের কাছে ১২৬ রানে হারলো বাংলাদেশ ◈ এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা ◈ দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ◈ কাগজে-কলমে কমেছে দারিদ্র্য, অথচ খাবার জোগাতে হিমশিম লাখো ভারতীয় ◈ সেন্ট মার্টিনে ১১ জেলের জালে ৮৬০ মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায় ◈ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা ◈ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী ◈ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, প্রতিদিন মিলতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ টাকার বিপরীতে কমল ডলার, পাউন্ড ও ইউরোর দাম, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ০৯:১৩ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬, ০৯:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে জিনের বাদশা চক্রের এক সদস্য গ্রেফতার

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে জিনের বাদশা পরিচয় দিয়ে স্বর্ণের মূর্তি দিবে বলে কৌশলে দেড় লাখ টাকা হাতিয়ে নেয়ার পর স্ত্রীর গহনা চেয়ে অপেক্ষা করার সময় মজনু মিয়া (৩৫) নামের কথিত প্রতারক জিনের বাদশা চক্রের এক সদস্যকে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টা দিকে আদমদীঘি উপজেলা পরিষদ মসজিদের পিছনে এ ঘটনা ঘটে। আটক কথিত জিনের বাদশা গাইবাদ্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর রাত ২ টায় আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম বাগিচাপাড়ার আজাহার আলী মোল্লার স্ত্রীর মোবাইল ফোনে ফোন আসে এসময় কথিত জিনের বাদশা পরিচয় দিয়ে ওৃই ব্যক্তি তার স্বামীকে মোবাইল ফোনটি দিতে বলে। স্বামী আজাহার আলী মোল্লা ফোন পেয়ে তার সাথে কথিত জিন পরিচয় দানকারি অনেক প্রশংসা করে আজাহার আলীকে স্বর্ণের মূতি দিবে বলে জানায়। সেজন্য পবিত্র কোরআন শরীফ ও জায়নামাজ কেনা বাবদ প্রথমে ২ হাজার ৫শ ৫০ টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়। এরপর পুনরায় উট কোরবানি দিতে হবে বলে ১ লাখ ৫০ হাজার টাকা দাবী করে এবং টাকা আদমদীঘি উপজেলা পরিষদ মসজিদের পিছনে কড়ই গাছের নিচে টাকা নিয়ে আসতে বলে। সে মোতাবেক গত ১২ নভেম্বর বিকেল ৪টায় আজাহার আলী ১লাখ ২৫ হাজার টাকা নিয়ে সেখানে আসে এবং কথিত জিনের বাদশা পরিচয়দানকারি মজনু মিয়া সেখানে পৌঁছে কৌশলে আরো ১লাখ ২৮ হাজার টাকা হাতিয়ে নেয়। টাকা হাতিয়ে নেয়ার পর জিনের বাদশা পরিচয় দানকারিরা কাগজে মোড়ানো একটি পুতুল দেয় এবং বলে কোরবানির ঈদের আগে খুললে স্বর্ণলংকার পাওয়া যাবেনা বলে জানিয়ে আরো টাকা দিতে বলে। এসময় আরো টাকা দাবী করে বলে তোমার স্ত্রীর স্বর্ণলংকার নিয়ে আসো। বিষয়টি সন্ধ্যেহ হওয়ায় আজাহার আলী তার বন্ধুদের বিষয়টি জানায়। গত শনিবার ১৪ নভেম্বর বিকেলে কথিত জিনের বাদশা মজনু মিয়া অবশিষ্ট টাকা নেয়ার জন্য আদমদীঘি আসে। এসময় আজাহার আলী আদমদীঘি থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে কথিত জিনের বাদশা মজনু মিয়াকে আটক করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আদমদীঘি থানায় মজনু মিয়াসহ ৩ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। গতকাল রবিবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ