শিরোনাম
◈ ব্লাইন্ড এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই পাকিস্তানের কাছে ১২৬ রানে হারলো বাংলাদেশ ◈ এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা ◈ দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ◈ কাগজে-কলমে কমেছে দারিদ্র্য, অথচ খাবার জোগাতে হিমশিম লাখো ভারতীয় ◈ সেন্ট মার্টিনে ১১ জেলের জালে ৮৬০ মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায় ◈ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা ◈ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী ◈ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, প্রতিদিন মিলতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ টাকার বিপরীতে কমল ডলার, পাউন্ড ও ইউরোর দাম, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ০৮:২৬ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬, ০৮:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে কওমি মাদ্রাসার বাথরুম থকে ৮ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক মাদ্রাসার পরিচালক

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরল পৌরশহরে একটি কওমি মাদ্রাসার বাথরুম থেকে শাফায়েত হোসেন (৮) নামে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শাফায়েত হোসেন দিনাজপুরের বিরল উপজেলার ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামের সোলেমান আলীর ছেলে এবং বিরল পৌরশহরের কলেজ রোডে অবস্থিত মাদ্রাসাতুস সুন্নাহ নামের একটি কওমি মাদ্রার ১ম শ্রেনীর আবাসিক ছাত্র।

পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে আব্দুল্লাহ আল মামুন (১২) নামে এক শিক্ষার্থী হেফাজতে নেয়াসহ ওই মাদ্রাসার পরিচালক হাফেজ মোঃ মোকাররম হোসেনকে (৩৮) আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।

পুলিশ হেফাজতে নেয়া শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন মাদ্রাসা পরিচালকের আপন শ্যলক। সে মাদ্রাসায় আবাসিকে থেকে পড়া লেখা করতো। সে বোচাগঞ্জ উপজেলার আটগাও ইউনিয়নের সাহা পাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে এবং আটক মাদ্রাসা পরিচালক বিরল উপজেলার ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের মৃত দুখু মিয়ার ছেলে।
 
স্থানীয়রা জানান, শনিবার (১৪ নভেম্বর) দিবগত রাত পৌনে ৮টার দিকে ওই মাদ্রার একটি বাথরুম থেকে শিশু শিক্ষার্থী শাফায়েত হোসেনকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

Advertisement

এদিকে ঘটনার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে দিনাজপুর জেলা পুলিশের এএসপি (সদর সার্কেল) মোঃ আব্দুল হালিম জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন। ময়না তদন্তের রিপোর্ট ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানা যাবে।

বিষয়টি নিশ্চিত করে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল ইমরান জানান, এ ঘটনায় নিহত শিশু শিক্ষার্থীর পিতা সোলেমান আলী বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন। আমরা ঘটনার সাথে জড়িত সন্দেহে মাদ্রাসাতুস সুন্নাহ-এর পরিচালক হাফেজ মোঃ মোকাররম হোসেনকে আটক করেছি এবং ওই মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনকে হেফাজতে নিয়েছি। তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। শিশু শাফায়েতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।  তদন্তের সার্থে সব কিছু বলা সম্ভব হচ্ছে না।

এদিকে শিশু শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। সন্তান হারানোর বেদনায় বাবা-মা ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

  • সর্বশেষ