শিরোনাম
◈ রোনালদোকে ছাড়া প্রথম ম্যাচেই ৪-১ গোলে বিধ্বস্ত পর্তুগাল ◈ বিএনপির হুঁশিয়ারির পর তাহেরীকে বাদ দিয়ে সুন্নি মহাসম্মেলন আয়োজনের সিদ্ধান্ত প্রশাসনের ◈ শেখ হাসিনাকে দেশে ফেরানোর সুযোগ কতটা, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে যা বলা আছে ◈ হলান্ডের পেনাল্টিতে ওয়েলসকে হারিয়ে জয়ে ফিরল নরওয়ে ◈ দিনের টেস্টেও গোলাপি বল চালুর প্রস্তাব পাকিস্তানের, সমর্থন হেসন-বাবরের ◈ ‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’, শেখ হাসিনার ফেরার বার্তা দিয়ে এসপির এসএমএস: রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ◈ প্রথম টেস্ট দুপু‌রে শুরু, বাংলাদেশের পেস বিভাগ নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা ◈ চীনে তিন পরাশক্তির নেতার মুখোমুখি বৈঠক! ◈ পাহাড়ে জিম্মি, সাগরপথে পাচার : টেকনাফে ভয়ংকর মানবপাচারের ফাঁদ ◈ ভুটানকে ৪ গোলের ব্যবধানে হারিয়ে দাপুটে জয় বাংলাদেশের

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ১০:৪২ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির হুঁশিয়ারির পর তাহেরীকে বাদ দিয়ে সুন্নি মহাসম্মেলন আয়োজনের সিদ্ধান্ত প্রশাসনের

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের তালিবপুরে খান্দুরা দরবার শরিফের বার্ষিক সুন্নি মহাসম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। তবে সম্মেলনে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত যাচ্ছেন না আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী।

জানা গেছে, তার অংশগ্রহণ নিয়ে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন আলম রিপন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী রোববার (১৫ নভেম্বর) উপজেলার বহরা ইউনিয়নের তালিবপুর আহসানিয়া মিশন উচ্চবিদ্যালয় মাঠে নির্ধারিত স্থানে সম্মেলন অনুষ্ঠিত হবে।

Advertisement

এতে খান্দুরা হাবেলীর পীর সৈয়দ জুবায়ের কামাল, সৈয়দ রেজাউল কামাল ওয়াসিমসহ দরবারের পীর-সাহেবরা উপস্থিত থাকবেন। তবে সম্মেলনে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী অংশ নেবেন না।

এর আগে সম্মেলনে তাহেরীর অংশগ্রহণকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে উত্তেজনা দেখা দেয়। তাকে মাহফিলে যোগ দিতে না দেওয়ার হুঁশিয়ারি দেন বহরা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। অন্যদিকে, বিরোধিতা উপেক্ষা করে সম্মেলনে উপস্থিত হওয়ার ঘোষণা দিয়েছিলেন তাহেরী।

এ নিয়ে শনিবার বিকেলে উপজেলার কাশিমনগর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন বহরা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন আলম রিপন। সমাবেশে নেতারা মাহফিলে তাহেরীর অংশগ্রহণের বিরোধিতা করেন। শাহীন আলম রিপন ঘোষণা দেন, মাহফিলে তার অংশগ্রহণ মেনে নেওয়া হবে না।

অন্যদিকে, বিএনপি নেতাদের হুঁশিয়ারির পরও নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছিলেন মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী।

তিনি বলেছিলেন, তার ভক্তরা পাশে রয়েছেন এবং মাইক চললে তিনি মাহফিলে উপস্থিত হবেন।

এদিকে, সম্মেলনের জন্য নির্ধারিত তালিবপুর আহসানিয়া মিশন উচ্চবিদ্যালয় মাঠ ব্যবহারে আপত্তি জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমাছ মিয়া জানান, শিক্ষা বোর্ডের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাঠে মাহফিল আয়োজনের অনুমতি বাতিল করে আয়োজকদের লিখিতভাবে জানানো হয়েছে।

সব মিলিয়ে সম্ভাব্য উত্তেজনা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের মধ্যস্থতায় তাহেরীকে বাদ দিয়ে বার্ষিক সুন্নি মহাসম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসন প্রস্তুত আছে।

  • সর্বশেষ