শিরোনাম
◈ জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ বাড়াতে নতুন উদ্যোগের কথা জানালেন শামা ওবায়েদ ◈ মাইক্রোসফটের আউটলুক-টিমসসহ একাধিক সেবা বন্ধ, সমস্যায় বাংলাদেশও ◈ চেকিয়াকে উড়িয়ে স্পেনের পঞ্চম জয় ◈ নভেম্বরেই ডিসেম্বরের তেজ, খেল‌ছে দিল্লি, ঝড় বইছে ঢাকায়! ◈ প্রধানমন্ত্রীর জাপানফেরত ফ্লাইটে এক নয়, ৫ কারিগরি ত্রুটি: তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান পিছিয়ে যাচ্ছে, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা ◈ বিনিয়োগ, রোহিঙ্গা ও জলবায়ু সহযোগিতা নিয়ে আলোচনা, তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ◈ আইপিএলে বাংলাদেশিদের খেলাতে বি‌সি‌বির কা‌ছে প্রস্তাব পাঠায় বিসিসিআই! নাম লেখালেন ৭ ক্রিকেটার ◈ বিদেশি মসলার বিকল্প তৈরিতে এগোচ্ছে বাংলাদেশ, গবেষণায় বড় সাফল্য ◈ বিধ্বস্ত ভারত, নিউজিল্যান্ডের কাছে হার‌লো ৫ গো‌লে

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ১১:২১ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৬, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকা, অতঃপর যা ঘটল

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকা পড়েন এক ব্যক্তি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৩০ মিনিটের চেষ্টায় তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীরের বিভিন্ন স্থান দগ্ধ হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ওই ব্যক্তির নাম মো. লিটন (৩২)। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানালেন, বৃহস্পতিবার রাতে ছাতির বাজারের পাশের একটি ইটভাটার পেছনে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন লিটন। এ সময় স্থানীয় এক ব্যক্তি তাকে দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাকে ঘিরে ফেলেন। এ সময় নিচে থাকা তার এক সহযোগীকে ধরেন স্থানীয় লোকজন। তবে খুঁটির ওপরে থাকা লিটন আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খায়রুল আলম বললেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় খুঁটিতে আটকে থাকা ব্যক্তিকে জীবিত উদ্ধার করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তরের পাশাপাশি চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বললেন, ট্রান্সফরমার চুরির সময় স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেন। বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এসে তিনি দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ