শিরোনাম
◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৬, ০৯:১৯ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২৬, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল কাস্টমসে কর্মকর্তা লাঞ্ছনার অভিযোগ : যুগ্ম কমিশনারের কক্ষে তালা, নেই রুমে নেমপ্লেট 

আজিজুল হক, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল কাস্টমস হাউজে অধীনস্থ এক কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠার পর তীব্র আলোচনা-সমালোচনা চলছে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুগ্ম কমিশনার সরাফুদ্দিন আহমেদ অফিসে অনুপস্থিত রয়েছেন বলে জানা গেছে। তাঁর কক্ষে তালা ঝুলছে এবং দরজায় থাকা নেমপ্লেটও দেখা যাচ্ছে না। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে দাপ্তরিক বৈঠক চলাকালে আমদানি-রপ্তানি পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে।

গত ৮ অক্টোবর সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দরের ৪১ নম্বর শেডে কাজের অবহেলার অভিযোগ তুলে সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) আরমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে যুগ্ম কমিশনার সরাফুদ্দিন আহমেদের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, এ সময় তাঁকে লাথি মারা হয়। এ ঘটনায় বন্দর ও কাস্টমস সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ঘটনার বিষয়ে ভিডিও ফুটেজ দেখতে চাইলে স্থলবন্দরের পরিচালক রুহুল আমিন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ ছাড়া এভাবে ভিডিও ফুটেজ দেওয়া সম্ভব নয়। তবে রাগের বশবর্তী হয়ে এ ধরনের একটি অনভিপ্রেত ঘটনা ঘটেছে বলে তিনি স্বীকার করেন।

এদিকে যুগ্ম কমিশনার সরাফুদ্দিন আহমেদের বক্তব্য নিতে তাঁর কার্যালয়ে গেলে কক্ষে তালা ঝুলতে দেখা যায়। দরজায় যেখানে তাঁর নেমপ্লেট থাকার কথা, সেখানেও সেটি ছিল না। কাস্টমস ভবনের বারান্দায় থাকা কয়েকজন সিঅ্যান্ডএফ প্রতিনিধি জানান, ঘটনার পর থেকেই কক্ষটিতে তালা ঝুলছে।

Advertisement

সোমবার (১২ অক্টোবর) বেলা ৩টা থেকে বেনাপোল কাস্টমস হাউজের ষষ্ঠ তলায় ইচ্ছামতী কনফারেন্স রুমে রাজস্ব সহকারী ও সহকারী রাজস্ব কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন কাস্টমস কমিশনার। বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, তা জানতে চাইলে সহকারী কমিশনার রাহাত বলেন, “সিদ্ধান্ত সম্পর্কে এখন কিছু বলা যাবে না। কমিশনার মহোদয় সিদ্ধান্তের কথা জানালে পরে জানানো সম্ভব হবে।”

যুগ্ম কমিশনারের কক্ষে তালা ঝোলার বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার রাহাত বলেন, “হয়তো ছুটিতে থাকতে পারেন।” তিনি আরও জানান, ৪১ নম্বর শেডের ঘটনা নিয়ে সহকারী রাজস্ব কর্মকর্তা আরমান জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) একটি আবেদন জমা দিয়েছেন। ওই আবেদনের শুনানি শেষে কী সিদ্ধান্ত নেওয়া হয়, তা জানা যাবে।

অন্যদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার বেলা ৩টা থেকে কাস্টমস হাউজে বৈঠক চলার সময় আমদানি-রপ্তানি পণ্য খালাস কার্যক্রম বন্ধ ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ সময় কাস্টমস হাউজের সামনে ফাইল হাতে সিঅ্যান্ডএফ সদস্যদের অপেক্ষা করতে দেখা যায়।

ঘটনাটি নিয়ে কাস্টমস ও বন্দরসংশ্লিষ্ট মহলে আলোচনা অব্যাহত রয়েছে। এনবিআরে জমা দেওয়া আবেদনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ