শিরোনাম
◈ ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে, সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা ◈ বাংলা‌দেশ ও জিম্বাবুয়ে‌কে নি‌য়ে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ কর‌লো আফগা‌নিস্তান ◈ সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার ◈ ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন  ◈ বর্জ্য সুতা আমদানিতে নতুন শর্ত, ব্যাংক গ্যারান্টিতে মিলবে ১০–৩০ কাউন্টের অনুমতি ◈ জবিতে বোরকা পরে নারীর ছদ্মবেশে পুরুষ, নেপথ্যে কারণ যা জানাগেল ◈ ৩১ ডিসেম্বরের মধ্যে এমআরপি বন্ধ, শতভাগ ই-পাসপোর্ট চালুর পথে বাংলাদেশ

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে দুর্ধর্ষ ডাকাতি: ব্যবসায়ী বাড়িতে তাণ্ডব চালিয়ে ৮০ ভরি সোনা ও ২ কোটি টাকা লুট!

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে তাণ্ডব চালিয়ে ৮০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

​সোমবার (০৭ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী ব্যবসায়ী শামীম আহমেদ মুকুটের পক্ষ থেকে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনকে আসামি করে মামলাটি রুজু করা হয়।

​মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান।

​এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত রোববার দুপুরে সৌরভ মোল্লার নেতৃত্বে ২০-২৫ জনের একদল দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র, লাঠিসোটা ও হাতুড়ি নিয়ে শামীম আহমেদ মুকুটের বাড়িতে প্রবেশ করে তাণ্ডব চালায়। তারা অস্ত্রের মুখে জিম্মি ও ত্রাস সৃষ্টি করে ঘরে থাকা ৮০ ভরি স্বর্ণালংকার এবং নগদ ২ কোটি টাকা লুট করে নেয়। ওই সময় স্থানীয়রা এগিয়ে এসে প্রতিরোধ গড়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা সটে পড়ে।

​ভুক্তভোগী পরিবার জানায়, হামলাকারীরা বাড়িতে থাকা প্রাইভেটকারের চাবি ও ঘরের তালা ভেঙে তাণ্ডব চালায়। পরবর্তীতে তারা ব্যবসায়ীর মালিকানাধীন কে.বি ব্রিকসে গিয়ে হিসাবের ফাইলপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এ ঘটনায় দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন শামীম আহমেদের পরিবারের সদস্যরা।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মো. মাহমুদুল হাসান জানান, মামলা দায়েরের পর থেকেই জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। আসামিদের রাজনৈতিক পরিচয় রয়েছে কি না—এমন প্রশ্নে তিনি জানান, তদন্ত সাপেক্ষে বিষয়টি স্পষ্ট বলা যাবে।

​এদিকে, অভিযোগের বিষয়ে জানতে সৌরভ মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

​দিনদুপুরে এমন অস্ত্রধারীদের তাণ্ডব ও লুটপাটের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। ঘটনার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দা ও কানাইপুর বাজারের ব্যবসায়ীরা।

  • সর্বশেষ