শিরোনাম
◈ ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে, সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা ◈ বাংলা‌দেশ ও জিম্বাবুয়ে‌কে নি‌য়ে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ কর‌লো আফগা‌নিস্তান ◈ সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার ◈ ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন  ◈ বর্জ্য সুতা আমদানিতে নতুন শর্ত, ব্যাংক গ্যারান্টিতে মিলবে ১০–৩০ কাউন্টের অনুমতি ◈ জবিতে বোরকা পরে নারীর ছদ্মবেশে পুরুষ, নেপথ্যে কারণ যা জানাগেল ◈ ৩১ ডিসেম্বরের মধ্যে এমআরপি বন্ধ, শতভাগ ই-পাসপোর্ট চালুর পথে বাংলাদেশ

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০০ বিকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। ফেসবুকে একটি সুইসাইড নোট পোস্ট করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। 

সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে তার পাকস্থলী ওয়াশ করার পর তিনি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।

এস এম ফরহাদ জানান, মেঘমল্লার বসুর ফেসবুকে পোস্ট দেখে তারা খোঁজখবর শুরু করেন। পরে জানতে পারেন, সোহরাওয়ার্দী উদ্যানের গেটে অচেতন অবস্থায় তাকে পাওয়া গেছে। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসা নিশ্চিতে জটিলতা দেখা দেওয়ায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তার পাকস্থলী ওয়াশ করেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া ওই সুইসাইড নোটে মেঘমল্লার বসু নিজের বিষাদ, জীবন ঘিরে হতাশা এবং ব্যক্তিগত অপরাধবোধের কথা তুলে ধরেন। পোস্টে তিনি তার স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বার্তা রাখার পাশাপাশি মায়ের প্রতি গভীর অনুতাপ প্রকাশ করেন। একই সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিষয় টেনে কাউকেই তার এই চরম সিদ্ধান্তের জন্য দায়ী না করার অনুরোধ জানান।

  • সর্বশেষ