শিরোনাম
◈ শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, আজ রা‌তেই ৬‌টি ম‌্যাচ ◈ ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে, সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা ◈ বাংলা‌দেশ ও জিম্বাবুয়ে‌কে নি‌য়ে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ কর‌লো আফগা‌নিস্তান ◈ সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার ◈ ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন  ◈ বর্জ্য সুতা আমদানিতে নতুন শর্ত, ব্যাংক গ্যারান্টিতে মিলবে ১০–৩০ কাউন্টের অনুমতি ◈ জবিতে বোরকা পরে নারীর ছদ্মবেশে পুরুষ, নেপথ্যে কারণ যা জানাগেল

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৩ বিকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তকে জুলাই অভ্যুত্থান অন্তর্ভূক্ত হবে: শিক্ষামন্ত্রী

মনিরুল ইসলাম : আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে জুলাই গণঅভ্যুত্থানের বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি আরো জানান, শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি উপযোগী করে জুলাই গণ-অভ্যুত্থানের কারণ, ঘটনাপ্রবাহ, গণহত্যা, শহীদদের আত্মত্যাগ, নারীদের ভূমিকা ও এর ঐতিহাসিক তাৎপর্য পাঠ্যবইয়ে তুলে ধরা হবে।

মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান তিনি। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন। সংরক্ষিত আসনের সদস্য রোকেয়া বেগমের প্রশ্নের লিখিত জবাবে তিনি আরো জানান, জুলাই-আগস্টে আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত গণহত্যা এবং শেখ হাসিনা সরকারের শাসনামলের বিভিন্ন বিষয়ও পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নবম-দশম শ্রেণির ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’ বইয়ে আওয়ামী লীগ সরকারের আমলের গুম, গণহত্যা, অর্থ পাচার, নির্বাচনব্যবস্থা ধ্বংস, পিলখানা ট্র্যাজেডি, সাংবাদিক হত্যা ও গণমাধ্যমে হস্তক্ষেপের মতো বিষয় যুক্ত করা হবে। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা এসব বিষয় পাঠ্যপুস্তকে পড়ার সুযোগ পাবে।

মৌলভীবাজার-২ আসনের এমপি মো. শওকতুল ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক স্তরে শিক্ষার্থী ঝরে পড়ার হার বর্তমানে ১৬ দশমিক ২৫ শতাংশ। ঝরে পড়া ঠেকাতে স্কুল ফিডিং ও উপবৃত্তিসহ বিভিন্ন কার্যক্রম চলছে। একই সঙ্গে দেশের সব কিন্ডারগার্টেন স্কুলকে অনলাইনে নিবন্ধনের আওতায় আনার কার্যক্রমও চলমান। গত জুলাই পর্যন্ত এক হাজার ৭৮৩টি কিন্ডারগার্টেন নিবন্ধনের আওতায় এসেছে। তিনি আরো জানান, শিক্ষা মন্ত্রণালয়ের এসইডিপি কর্মসূচির আওতায় ২০২৬-৩১ অর্থবছরে দেশের সকল মাদ্রাসায় মিড-ডে মিল চালু করা হবে। এ কর্মসূচিতে ইবতেদায়ি মাদ্রাসাও অন্তর্ভুক্ত থাকবে।

  • সর্বশেষ