শিরোনাম
◈ ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে, সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা ◈ বাংলা‌দেশ ও জিম্বাবুয়ে‌কে নি‌য়ে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ কর‌লো আফগা‌নিস্তান ◈ সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার ◈ ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন  ◈ বর্জ্য সুতা আমদানিতে নতুন শর্ত, ব্যাংক গ্যারান্টিতে মিলবে ১০–৩০ কাউন্টের অনুমতি ◈ জবিতে বোরকা পরে নারীর ছদ্মবেশে পুরুষ, নেপথ্যে কারণ যা জানাগেল ◈ ৩১ ডিসেম্বরের মধ্যে এমআরপি বন্ধ, শতভাগ ই-পাসপোর্ট চালুর পথে বাংলাদেশ

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫৫ বিকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শৈলকুপায় পাচারের সময় হাজার কেজি সার জব্দ

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চড়িয়ার বিল বাজার থেকে পাচারের সময় ১ হাজার কেজি সার জব্দ করেছে কৃষি বিভাগ। মঙ্গলবার সকালে এ সার জব্দ করা হয়।

স্থানীয়রা জানায়, কুষ্টিয়ার বিত্তিপাড়া বাজার থেকে একটি ভ্যানে ১৫ বস্তা ডিএপি ও ৫ বস্তা টিএসপি সার শৈলকুপার ফুলহরি গ্রামের বিল্লাল হোসেনের বাড়িতে যাচ্ছিলো। চড়িয়ার বিল বাজারে পৌঁছালে স্থানীয় কৃষক ও বিএনপি নেতাকর্মীরা সার বোঝায় ভ্যান জব্দ করে পুলিশ ও কৃষি অফিসে জানায়। পরে কৃষি কর্মকর্তা সাকিব আহমেদ ঘটনাস্থলে এসে পুলিশের সহযোগীতায় সার জব্দ করে।

শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাকিব আহমেদ বলেন, আমরা এসে পুলিশের সহযোগীতায় সার জব্দ করেছি।  জব্দ করা সার স্থানীয় কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রয় করা হয়েছে। সার বিক্রির  টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

  • সর্বশেষ