শিরোনাম
◈ বাংলা‌দেশ ও জিম্বাবুয়ে‌কে নি‌য়ে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ কর‌লো আফগা‌নিস্তান ◈ সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার ◈ ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন  ◈ বর্জ্য সুতা আমদানিতে নতুন শর্ত, ব্যাংক গ্যারান্টিতে মিলবে ১০–৩০ কাউন্টের অনুমতি ◈ জবিতে বোরকা পরে নারীর ছদ্মবেশে পুরুষ, নেপথ্যে কারণ যা জানাগেল ◈ ৩১ ডিসেম্বরের মধ্যে এমআরপি বন্ধ, শতভাগ ই-পাসপোর্ট চালুর পথে বাংলাদেশ ◈ উচ্চ শিক্ষায় বিদেশযাত্রার ক্ষেত্রে টাকার বি‌নিম‌য়ে ভুয়া ব্যাংক স্টেটমেন্টের জমজমাট ব্যবসা!

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৮ বিকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সোনাপুর বাজারে এ ঘটনা ঘটে।

​সংবাদ পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার সোনাপুর ও রাঙ্গারদিয়া গ্রামের অধিবাসীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বেশ কয়েকদিন ধরে বিরোধ ও উত্তেজনা চলছিল। সোমবার বিকেলে সোনাপুর বাজারে জয়নাল প্রফেসরের সমর্থক এবং রাঙ্গারদিয়া গ্রামের টুকু মাতুব্বর ও ফুকরা গ্রামের ফজলু মাতুব্বরের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়।

এরই জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলে এই সংঘাত। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

​ঘটনার বর্ণনা দিয়ে ফুকরা গ্রামের ফজলু মাতুব্বর বলেন, "বিকেলে টুকু মাতুব্বর বাজারে চা খেতে এলে জয়নাল প্রফেসরের সমর্থকরা তাঁর ওপর হামলা চালায়। আমি থামাতে গেলে আমার ওপরও তারা আক্রমণ করে। পরে সংঘর্ষে আমাদের ৮-১০ জন লোক আহত হয়েছে।"

​অন্যদিকে অভিযোগ অস্বীকার করে সোনাপুর গ্রামের বাসিন্দা প্রফেসর জয়নাল মোল্যা জানান, "আমি ফরিদপুরে অবস্থান করছিলাম। শুনেছি আমার চাচাতো ভাই উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আরিয়ান হাসান হৃদয় সোনাপুর বাজারে গেলে ফজলু ও টুকু মাতুব্বর তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে বাধা দিতে গেলে সংঘাতের সৃষ্টি হয় এবং আমাদের ৯-১০ জন লোক আহত হয়।"

​এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, সংঘর্ষের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ