শিরোনাম
◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন  ◈ বর্জ্য সুতা আমদানিতে নতুন শর্ত, ব্যাংক গ্যারান্টিতে মিলবে ১০–৩০ কাউন্টের অনুমতি ◈ জবিতে বোরকা পরে নারীর ছদ্মবেশে পুরুষ, নেপথ্যে কারণ যা জানাগেল ◈ ৩১ ডিসেম্বরের মধ্যে এমআরপি বন্ধ, শতভাগ ই-পাসপোর্ট চালুর পথে বাংলাদেশ ◈ উচ্চ শিক্ষায় বিদেশযাত্রার ক্ষেত্রে টাকার বি‌নিম‌য়ে ভুয়া ব্যাংক স্টেটমেন্টের জমজমাট ব্যবসা! ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: জড়িতদের ছাড় নয়, কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা সরকারের ◈ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ে নতুন নির্দেশনা, বিল দাখিলে মানতে হবে ৭ শর্ত ◈ শাহজালাল বিমানবন্দরে পণ্য চুরি: ভারতের একটি কারাগারে বন্দি আমদানিকারক, নেপথ্যে কারা? (ভিডিও)

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫৫ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫৫ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন 

স্পোর্টস ডেস্ক : ম‌্যা‌চে দারুণ ভূ‌মিকা রাখ‌লেন তি‌নি।গোলরক্ষক হয়েও জোড়া গোল করে দলকে হার থেকে বাঁচিয়ে ফুটবল ইতিহাসে বিরল এক কীর্তি গড়েছেন রোনাল্ড কোমান জুনিয়র। ডাচ লিগ এরেডিভিজির ম্যাচে তার দুই পেনাল্টি গোলে কামবুরের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে টেলস্টার।

৩১ বছর বয়সী কোমান জুনিয়র কিংবদন্তি ডাচ ফুটবলার ও বার্সেলোনার সাবেক কোচ রোনাল্ড কোমানের ছেলে। গোলরক্ষক হিসেবে এক ম্যাচে দুটি গোল করে ডাচ লিগে নতুন ইতিহাস গড়েছেন তিনি।

নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই বিপাকে পড়ে টেলস্টার। ২২ মিনিটে দলের ফরোয়ার্ড নকভি থেইর থোরিসন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় টেলস্টার। এরপরও প্রথমার্ধে কামবুরকে গোলবঞ্চিত রাখেন কোমান জুনিয়র। দ্বিতীয়ার্ধের শুরুতে মাত্র সাত মিনিটের ব্যবধানে দুটি গোল করে এগিয়ে যায় কামবুর।

একজন কম নিয়ে খেলা টেলস্টারের জন্য তখন ম্যাচে ফেরাটা কঠিনই মনে হচ্ছিল।

তবে দলকে ঘুরে দাঁড়ানোর পথ দেখান কোমান জুনিয়র। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান তিনি। ম্যাচের শেষ মুহূর্তে আরও একটি পেনাল্টি পায় টেলস্টার। যোগ করা সময়ের ১১ মিনিটে সেই পেনাল্টি থেকেও গোল করে দলকে সমতায় ফেরান কোমান জুনিয়র।

শেষ পর্যন্ত তার জোড়া গোলে ২-২ সমতায় ম্যাচ শেষ করে টেলস্টার।

এই পারফরম্যান্সের মাধ্যমে ডাচ লিগে এক ম্যাচে একাধিক গোল করা প্রথম গোলকিপার হিসেবে রেকর্ড গড়েছেন কোমান জুনিয়র। গোলকিপার হিসেবে এক ম্যাচে একাধিক গোল করার ঘটনা বিশ্ব ফুটবলেও বেশ বিরল। তার বাবা রোনাল্ড কোমানও গোল করার দক্ষতার জন্য বিখ্যাত ছিলেন।

ডিফেন্ডার হয়েও দুর্দান্ত ফ্রি-কিক ও পেনাল্টিতে নিয়মিত গোল করতেন তিনি।

গোলকিপার হিসেবে গোল করার ক্ষেত্রে বিশ্ব ফুটবলে ব্রাজিলের রজেরিও চেনি ও প্যারাগুয়ের হোসে লুইস চিলাভার্টের মতো কিংবদন্তিদের নাম রয়েছে। চেনি ক্যারিয়ারে ১২৯ গোল করে গোলকিপার হিসেবে সর্বোচ্চ গোলের অনন্য রেকর্ড গড়েছেন।

  • সর্বশেষ