শিরোনাম
◈ ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে, সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা ◈ বাংলা‌দেশ ও জিম্বাবুয়ে‌কে নি‌য়ে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ কর‌লো আফগা‌নিস্তান ◈ সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার ◈ ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন  ◈ বর্জ্য সুতা আমদানিতে নতুন শর্ত, ব্যাংক গ্যারান্টিতে মিলবে ১০–৩০ কাউন্টের অনুমতি ◈ জবিতে বোরকা পরে নারীর ছদ্মবেশে পুরুষ, নেপথ্যে কারণ যা জানাগেল ◈ ৩১ ডিসেম্বরের মধ্যে এমআরপি বন্ধ, শতভাগ ই-পাসপোর্ট চালুর পথে বাংলাদেশ

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২১ বিকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দেশ ও জিম্বাবুয়ে‌কে নি‌য়ে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ কর‌লো আফগা‌নিস্তান

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান। এবার জানা গেল সেই সিরিজের সূচি। এক বিবৃতি দিয়ে সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

সিরিজের প্রথম ম্যাচে আগামী ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর স্বাগতিক আফগানিস্তান মুখোমুখি হবে সিকান্দার রাজাদের। এরপর শেষ ম্যাচে ২১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। আর ২৩ সেপ্টেম্বর হবে ফাইনাল।

পয়েন্টের মাধ্যমে নির্ধারণ হবে ফাইনালিস্ট। রাউন্ড রবিন লিগের শীর্ষ দুই দল খেলবে শিরোপার লড়াইয়ের জন্য।
ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। 

আগামী ৯ অক্টোবর শুরু হবে সেই ম্যাচ। অর্থাৎ টেস্ট সিরিজ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাত সফর। চলতি মাসে কোনো সিরিজ নেই বাংলাদেশের। তাই আফগানিস্তান সিরিজ ও এশিয়ান গেমসকে সামনে রেখে অনুশীলন করছেন ক্রিকেটাররা।

ত্রিদেশীয় সিরিজের সূচি:
১৭ অক্টোবর: বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে
১৯ অক্টোবর: আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে
২১ অক্টোবর: আফগানিস্তান বনাম বাংলাদেশ
২৩ অক্টোবর: ফাইনাল

  • সর্বশেষ