শিরোনাম
◈ ক্যান্টন ফেয়ারে অংশ নিতে বাংলাদেশিদের ভিসা সুবিধা, জালিয়াতি নিয়ে সতর্ক করল চীনা দূতাবাস ◈ বাংলাদেশ থেকে ভারতে কেন পাট পাচার করার অভিযোগ উঠছে ◈ আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান ◈ মুক্তাকে পেটানোর সময় সোহেল বলছিলেন, ‘কথা ক, কথা ক, তোরে আজ পিটাইয়া মাইরা ফালামু’ ◈ এক বছরে প্রায় দ্বিগুণ, টাকা ছাপাতে বাংলাদেশ ব্যাংকের খরচ ৪৫৯ কোটি টাকা ◈ চী‌নের ঝেং ‌কিনও‌য়েন অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে ইউএস ও‌পে‌নের কোয়ার্টার ফাইনা‌লে ◈ আইসি‌সির প‌রিকল্পনা : বিশ্বকাপ ও এশিয়া কাপের বাইরেও মুখোমুখি হবে ভারত-পাকিস্তান!  ◈ উয়েফার বিশেষ উদ্যোগ, চ্যাম্পিয়ন্স লিগের প্রতি‌টি দল নেপালের ভূমিধসে দুর্গতদের শ্রদ্ধাজ্ঞাপন কর‌বে  ◈ বড়পুকুরিয়ার কয়লা দিয়ে ৬০০ মেগাওয়াটের নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ, ভিডিও ভাইরাল

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৯ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার মাসের মাথায় ফের বন্ধ কর্ণফুলী ইউরিয়া সার কারখানার উৎপাদন

চার মাস পর আবারও উৎপাদন বন্ধ হয়ে গেলো চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত বহুজাতিক সার কারখানা কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে কারখানাটিতে উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর কমিয়ে দেওয়া হয় গ্যাস সরবরাহ।

তবে কাফকোর কর্মকর্তারা জানিয়েছেন, তিন বছর পর পর এই কারখানায় মেইনটেনেন্স পরিচালনা করা হয়। এ কারণে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। 

কারখানায় গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) কর্মকর্তারা জানিয়েছেন, কাফকোতে এতদিন ৫০ মিলিয়ন ঘনফুট করে গ্যাস সরবরাহ করা হতো। সোমবার বেলা ১১টা থেকে গ্যাস সরবরাহ কমিয়ে সাড়ে ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে।

এর আগে দুই মাস বন্ধ থাকার পর গ্যস সরবরাহ দেওয়া হয় কাফকোতে। গত ১ মে থেকে উৎপাদন শুরু হয়। চার মাস পর পুনরায় উৎপাদন বন্ধ হয়ে গেছে।  

এ প্রসঙ্গে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (বিতরণ উত্তর) প্রকৌশলী মোহাম্মদ রফিক খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সার কারখানা কাফকোতে গ্যাস সরবরাহ সোমবার থেকে কমিয়ে দেওয়া হয়েছে। এতদিন এই কারখানায় ৫০ মিলিয়ন ঘটফুট করে গ্যাস সরবরাহ দেওয়া হতো। আজ বেলা ১১টা থেকে গ্যাস সরবরাহ কমিয়ে সাড়ে ৫ মিলিয়ন ঘটফুট করে সরবরাহ করা হচ্ছে। মন্ত্রণালয়ের নির্দেশনা ফেলে পুনরায় গ্যাস সরবরাহ চালু করা হবে।’

এ প্রসঙ্গে কাফকোর চিফ অব পার্সোনাল ফারুখ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিন বছর পর পর কাফকো কারখানা মেইনটেনেন্স করতে হয়। এ কারণে উৎপাদন বন্ধ রাখা হয়েছে।মেইনটেনেন্সের জন্য এক থেকে দেড় মাস কারখানা বন্ধ রাখা হয়। মেইনটেনেন্স শেষে পুনরায় চালু করা হবে।’

  • সর্বশেষ