শিরোনাম
◈ সংসদে চার গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে অভিজ্ঞদের প্রাধান্য ◈ বাংলাদেশের ট্রেনে স্টারলিংক: ৬০ রাউটারের ৪৫টিই চুরি, উপবন এক্সপ্রেসের অ্যানটেনাও উধাও ◈ যে কারণে হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করা হয়, জানালেন হত্যার সঙ্গে জড়িত থাকা ওই যুবক ◈ বহিষ্কৃত এমপিকে কমিটিতে রাখা নিয়ে সংসদে তর্ক-বিতর্ক, শেষমেশ নাম বাদ ◈ যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানিতে কমছে দাম, বাড়ছে ব্যয় ◈ অন্তর্বর্তী সরকারের হামের টিকার ভুল দরপত্র নীতিতেই শিশুদের প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বন্ধ নয়, নিয়ন্ত্রণে জোর: অটোরিকশায় আসছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং ◈ ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের’ নাম পরিবর্তনের প্রস্তাব সংসদে ◈ আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ ◈ এবার রৌমারীতে ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে গেলেন কৃষকেরা

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪০ রাত
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: দুই তরুণের ১০ বছর করে কারাদণ্ড

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে হত্যার দায়ে দুই তরুণকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। অনাদায়ে তাদের আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

​একই সঙ্গে মামলার আলামত নষ্ট করার দায়ে তাদের পৃথকভাবে তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

​সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফরিদপুর জেলা শিশু আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন।

​আদালতের নির্দেশনা অনুযায়ী, আসামিদের একটি দণ্ড ভোগের পর অপর দণ্ডটি শুরু হবে। অপরাধ সংঘটনের সময় আসামিরা অপ্রাপ্তবয়স্ক থাকায় তাদের বিচার শিশু আদালতে সম্পন্ন হয়। তবে বর্তমানে তাদের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ায় জেলা কারাগারে সাধারণ কয়েদিদের সঙ্গেই দণ্ড ভোগ করতে হবে।

​রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিল। পরে পুলিশ প্রহরায় তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের দুলারডাঙ্গী আশ্রায়ণ কেন্দ্রের বাসিন্দা হারুন অর রশিদ (৪৪) পেশায় অটোভ্যান চালক ছিলেন। ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি বিকেলে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। পরদিন ১৭ ফেব্রুয়ারি দুপুরে ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের সাইনবোর্ড এলাকার একটি মেহগনি বাগান থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

​এ ঘটনায় ১৮ ফেব্রুয়ারি নিহতের স্ত্রী রহিমুন বেগম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে ফরিদপুর কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ২৫ মার্চ কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল তরফদার দুই কিশোরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

​বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, "এটি একটি লোমহর্ষক হত্যাকাণ্ড। কেবল ভ্যান ছিনতাইয়ের লোভে দুই কিশোর এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এই রায় সমাজে এ জাতীয় অপরাধ দমনে দৃষ্টান্ত হয়ে থাকবে।"

  • সর্বশেষ