শিরোনাম
◈ সংসদে চার গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে অভিজ্ঞদের প্রাধান্য ◈ ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটারের ৪৫টিই চুরি, নিয়ে গেছে অ্যানটেনাও ◈ যে কারণে হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করা হয়, জানালেন হত্যার সঙ্গে জড়িত থাকা ওই যুবক ◈ বহিষ্কৃত এমপিকে কমিটিতে রাখা নিয়ে সংসদে তর্ক-বিতর্ক, শেষমেশ নাম বাদ ◈ যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানিতে কমছে দাম, বাড়ছে ব্যয় ◈ অন্তর্বর্তী সরকারের হামের টিকার ভুল দরপত্র নীতিতেই শিশুদের প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বন্ধ নয়, নিয়ন্ত্রণে জোর: অটোরিকশায় আসছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং ◈ ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের’ নাম পরিবর্তনের প্রস্তাব সংসদে ◈ আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ ◈ এবার রৌমারীতে ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে গেলেন কৃষকেরা

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৬ বিকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারে টেকনাফের নাইট্যং পাড়া সীমান্তে বসত বাড়ী তল্লাশী চালিয়ে এক কোটি টাকা মূল্যের ২০ হাজার ইয়াবা ও পাচারের উদ্দেশ্যে মজুদ বিভিন্ন ধরণের ঔষুধসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

রোববার বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি বলেন, রোববার ভোর ৪ টায় টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ায় জনৈক ব্যক্তির বসত ঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের চালান মজুদের খবর পায় কোস্ট গার্ড। পরে কোস্ট গার্ডের একটি দল বসত ঘরটি ঘিরে ফেললে সন্দেহজনক ৩/৪ জন লোক কৌশলে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ২ জনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।

“এসময় বসত বাড়ীটি তল্লাশি চালানোর এক পর্যায়ে শয়নকক্ষে খাটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ২০ হাজার ইয়াবা এবং মিয়ানমার পাচারের উদ্দেশ্যে মজুদ করা কিছু পরিমান বিভিন্ন প্রকারের ঔষধ। “

কোস্ট গার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা বলেন, “ পরে আটকদের দেয়া তথ্যে উদ্ধার করা মাদক ও ঔষুধ মজুদের সাথে সংশ্লিষ্টতা থাকায় বসত ঘরটির মালিককে আটক করা হয়েছে। “

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান, লে. কমান্ডার সাব্বির আলম সুজন।

  • সর্বশেষ