শিরোনাম
◈ যে কারণে হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করা হয়, জানালেন হত্যার সঙ্গে জড়িত থাকা ওই যুবক ◈ বহিষ্কৃত এমপিকে কমিটিতে রাখা নিয়ে সংসদে তর্ক-বিতর্ক, শেষমেশ নাম বাদ ◈ যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানিতে কমছে দাম, বাড়ছে ব্যয় ◈ অন্তর্বর্তী সরকারের হামের টিকার ভুল দরপত্র নীতিতেই শিশুদের প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বন্ধ নয়, নিয়ন্ত্রণে জোর: অটোরিকশায় আসছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং ◈ ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের’ নাম পরিবর্তনের প্রস্তাব সংসদে ◈ আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ ◈ এবার রৌমারীতে ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে গেলেন কৃষকেরা ◈ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার ভূঁইয়ার পদত্যাগ ◈ এবার বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য আসছে নীতিমালা

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০২ বিকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক সিলগালাসহ লাখ টাকা জরিমানা

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহে প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের চরম অবহেলায় শিল্পী খাতুন (৩৫) নামের এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত বেসরকারি ক্লিনিকটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গত সোমবার সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের উপস্থিতিতে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আমানুল্লাহ আল মামুনসহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একই সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাতৃহারা শিশুটির জন্য দুধ, জামা-কাপড় ও নগদ ১০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

​নিহত শিল্পী খাতুন উপজেলার কাষ্ঠভাঙা ইউনিয়নের সাতগাছিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী। গত রবিবার প্রসববেদনা উঠলে তাকে বারবাজার এলাকার নিউ মডার্ন গরীব শাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়।

​নিহতের পরিবার ও স্বজনদের অভিযোগ, ক্লিনিকে ভর্তির সময় রোগীর শারীরিক অবস্থা পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক ছিল এবং সব পরীক্ষার রিপোর্টও ভালো ছিল। কিন্তু অপারেশন থিয়েটারে নেওয়ার পর চিকিৎসকদের ভুল চিকিৎসা ও অবহেলায় হঠাৎ করেই তার মৃত্যু হয়। তবে মায়ের মর্মান্তিক মৃত্যু হলেও অলৌকিকভাবে নবজাতক শিশুটিকে বাঁচানো সম্ভব হয়েছে।

​পরিবারের অভিযোগ অনুযায়ী, গত রবিবারের ওই অপারেশনে অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ হিসেবে ডা. তানভিরুল ইসলামের নাম উঠে আসলেও তিনি নাকি সেদিন দায়িত্ব পালন করেননি। অন্যদিকে, গাইনি রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. ফাতিমা আক্তারের দাবি, রোগী উচ্চ রক্তচাপজনিত কারণে শক বা তীব্র জটিলতার শিকার হয়ে ওটিতে আসার আগেই মারা গেছেন।

​এ ঘটনায় ক্লিনিকটির মালিক ইসলাম হোসেনের ভূমিকা নিয়েও জোরালো প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে যে, তিনি নিজেই ডাক্তার সেজে বিভিন্ন অনিয়ম চালিয়ে আসছিলেন।

​ঘটনা সম্পর্কে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ জানান, প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষকে তলব করা হয়েছে।

​কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আমানুল্লাহ আল মামুন জানান, প্রসূতির মৃত্যুর খবর পাওয়ার পরপরই স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ