শিরোনাম
◈ বন্ধ নয়, নিয়ন্ত্রণে জোর: অটোরিকশায় আসছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং ◈ ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের’ নাম পরিবর্তনের প্রস্তাব সংসদে ◈ আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ ◈ এবার রৌমারীতে ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে গেলেন কৃষকেরা ◈ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার ভূঁইয়ার পদত্যাগ ◈ এবার বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য আসছে নীতিমালা ◈ বিপিএলের জানুয়ারির স্লটও হারাতে পা‌রে বিসিবি ◈ বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী ◈ স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের তথ্য পাঠাল এফবিআই ◈ ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩৩

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২০ বিকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য আসছে নীতিমালা

দেশের কিন্ডারগার্টেনসহ প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী সব ধরনের বেসরকারি প্রতিষ্ঠানকে তদারকির আওতায় আনতে নতুন নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। সম্ভাব্য এ নীতিমালায় এসব প্রতিষ্ঠানের জন্য ন্যূনতম মানদণ্ড নির্ধারণ করা হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনটির আয়োজন হয়।

প্রতিমন্ত্রী বলেন, বেসরকারি স্কুলগুলোকে নীতিমালার আওতায় আনার বিষয়ে এরই মধ্যে অ্যাডভাইজরি কমিটি করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করেই নতুন নীতিমালা তৈরি করা হবে।

তিনি বলেন, অনেক স্কুল হয়েছে। কিন্তু অনেক স্কুল কমে যাক, এটাও আমরা চাই না। আমরা চাই সবার কাছে যেন অ্যাকসেস টু এডুকেশন থাকে। এটা আমাদের দায়িত্ব। কিন্তু কেউ যেন আবার এডুকেশনের নামে অসৎ ব্যবসা করতে না পারে।

কিন্ডারগার্টেন ও অন্যান্য বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মান নিশ্চিত করতে নীতিমালায় ন্যূনতম মানদণ্ড নির্ধারণ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

ববি হাজ্জাজ বলেন, সার্ভিসটা ঠিকভাবে দিতে হবে। সো সেটা আমাদের মনিটরিংয়ের অধীনে এখন আনা হবে। ওই মনিটরিংয়ের অধীনে আনার জন্য নীতিমালাগুলো কত স্ট্রিক্ট হবে, আমরা মিনিমাম স্ট্যান্ডার্ডগুলো সেট করতে চাই।

প্রতিমন্ত্রী আরও বলেন, নীতিমালা আবার বেশি কঠোর হলে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। এতে অনেক শিক্ষার্থী শিক্ষা থেকে বঞ্চিত হতে পারে। সরকার এমন পরিস্থিতি চায় না। তাই কীভাবে ন্যূনতম মানদণ্ড নির্ধারণ করা যায়, তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

কবে নাগাদ নতুন নীতিমালা আসছে; সেই প্রশ্নে তিনি জানান, বেসরকারি স্কুলগুলোকে নীতিমালার আওতায় আনার সময়সীমা হিসেবে আপাতত ২০২৮ সাল নিয়ে আলোচনা চলছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

একইসঙ্গে ববি হাজ্জাজ জানান, শুধু কিন্ডারগার্টেন নয়, প্রাথমিক শিক্ষা দেওয়ার সঙ্গে যুক্ত সব ধরনের প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে সরকারের মনিটরিংয়ের আওতায় আনা হবে।

তিনি বলেন, প্রাইমারি এডুকেশন যত ধরনের ইনস্টিটিউশন দিচ্ছে, তাদের সবাইকে সুনার অর লেটার আমরা আমাদের মনিটরিংয়ের অধীনে নিয়ে আসবো।

 

  • সর্বশেষ