শিরোনাম
◈ সংসদে চার গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে অভিজ্ঞদের প্রাধান্য ◈ ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটারের ৪৫টিই চুরি, নিয়ে গেছে অ্যানটেনাও ◈ যে কারণে হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করা হয়, জানালেন হত্যার সঙ্গে জড়িত থাকা ওই যুবক ◈ বহিষ্কৃত এমপিকে কমিটিতে রাখা নিয়ে সংসদে তর্ক-বিতর্ক, শেষমেশ নাম বাদ ◈ যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানিতে কমছে দাম, বাড়ছে ব্যয় ◈ অন্তর্বর্তী সরকারের হামের টিকার ভুল দরপত্র নীতিতেই শিশুদের প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বন্ধ নয়, নিয়ন্ত্রণে জোর: অটোরিকশায় আসছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং ◈ ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের’ নাম পরিবর্তনের প্রস্তাব সংসদে ◈ আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ ◈ এবার রৌমারীতে ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে গেলেন কৃষকেরা

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৮ বিকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করা হয়, জানালেন হত্যার সঙ্গে জড়িত থাকা ওই যুবক

পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন ওই যুবক। তিনি পুলিশকে জানিয়েছেন, টাকা দেওয়ার কথা বলে ওই যুবককে বাসায় ডেকে নেন মৌসুমী। পরে শারীরিক সম্পর্ক নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শ্বাসরোধে হত্যা করে ওই যুবক পালিয়ে যান।

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়াকে (৫২) হত্যার ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নগরের পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার যুবকের নাম মো. মোমিন ওরফে শেখ রনি (৩৪)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার সব্দলপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে পাহাড়তলী থানার সাগরিকা স্টেডিয়ামের পাশে পাঠানপাড়া এলাকায় ফাল্গুনী হিজড়া নামের আরেক হিজড়া নেত্রীর বাড়িতে থাকেন। ফাল্গুনীর কথিত স্বামী তিনি। মৌসুমীকে হত্যার পর ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে শনাক্তের পর বিশেষ অভিযান চালিয়ে ওই নেত্রীর বাড়ি থেকে মোমিনকে গ্রেফতার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোমিন জানিয়েছেন, ঘটনার দিন রাত ১টার দিকে মৌসুমী তাকে টাকা দেওয়ার কথা বলে বাসায় ডাকেন। এর আগেও তাকে বাসায় ডেকেছিলেন। শুক্রবার রাতে বাসায় যাওয়ার পর মৌসুমী তার সঙ্গে শারীরিক সম্পর্কের জন্য চাপ দেন। এতে মোমিন রাজি না হওয়ায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাইলনের ফিতা গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান মোমিন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মৌসুমীকে হত্যার ঘটনায় মোমিনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। ওই ফুটেজে দেখা গেছে, সাদা টি-শার্ট পরা ওই যুবক তার কক্ষে প্রবেশের পর প্রায় তিন ঘণ্টা ছিলেন। ওই যুবক রাত ১টা ১৪ মিনিটে মৌসুমীর কক্ষে প্রবেশ করেন। বেরিয়ে যান রাত ৩টা ৫২ মিনিটে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মৌসুমীকে হত্যার কথা স্বীকার করেছেন মেমিন। বলেছেন শারীরিক সম্পর্ক ও টাকা সংক্রান্ত বিরোধে শ্বাসরোধে হত্যা করেছেন। সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

এর আগে শনিবার (০৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরের খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনির বাসা থেকে মৌসুমীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই খুলশী থানায় মামলা করেছেন নিহতের তার বাবা রুস্তম আলী। মৌসুমী হিজড়ার বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়।

ওই কলোনির সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সাদা টি-শার্ট পরা এক যুবক তার কক্ষে প্রবেশের পর প্রায় তিন ঘণ্টা ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ওই যুবকই গ্রেফতারকৃত মোমিন বলে জানায় পুলিশ।

  • সর্বশেষ