শিরোনাম
◈ এক বছরে প্রায় দ্বিগুণ, টাকা ছাপাতে বাংলাদেশ ব্যাংকের খরচ ৪৫৯ কোটি টাকা ◈ চী‌নের ঝেং ‌কিনও‌য়েন অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে ইউএস ও‌পে‌নের কোয়ার্টার ফাইনা‌লে ◈ আইসি‌সির প‌রিকল্পনা : বিশ্বকাপ ও এশিয়া কাপের বাইরেও মুখোমুখি হবে ভারত-পাকিস্তান!  ◈ উয়েফার বিশেষ উদ্যোগ, চ্যাম্পিয়ন্স লিগের প্রতি‌টি দল নেপালের ভূমিধসে দুর্গতদের শ্রদ্ধাজ্ঞাপন কর‌বে  ◈ বড়পুকুরিয়ার কয়লা দিয়ে ৬০০ মেগাওয়াটের নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ, ভিডিও ভাইরাল ◈ শাহজালালে স্বর্ণ চোরাচালান: বিদেশে বসে নিয়ন্ত্রণ ৫০ জনের, দেশে ২০০ চোরাকারবারি ◈ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ◈ কোনোভাবেই সৌর বিদ্যুতের দাম ৭ টাকা হতে পারে না ◈ নারী এশিয়া কা‌পের ম‌্যা‌চে ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত করায় শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৫৬ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উয়েফার বিশেষ উদ্যোগ, চ্যাম্পিয়ন্স লিগের প্রতি‌টি দল নেপালের ভূমিধসে দুর্গতদের শ্রদ্ধাজ্ঞাপন কর‌বে 

স্পোর্টস ডেস্ক : নেপালে ভূমিধসে বিধ্বস্তদের জন্য দেশজুড়ে প্রার্থনা চলছে। এবার তাতে সামিল হতে চলেছে উয়েফা। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ আসর চ্যাম্পিয়ন্স লিগের নতুন মরশুম শুরু হতে চলেছে। মাঠে নামার আগে লিগের প্রথম সপ্তাহের প্রত্যেক ম্যাচে ফুটবলার এবং দর্শকরা এক মিনিট নীরবতা পালন করবেন নেপালের ভয়াবহ ভূমিধসে নিহতদের স্মরণে। 

উয়েফা জানিয়েছে, উদ্বোধনী সপ্তাহে নির্ধারিত ১৮টি ম্যাচের প্রতিটিতে নীরবতা পালনের পাশাপাশি মাঠে প্রদর্শিত হবে সংহতির বার্তা। লেখা থাকবে, 'You are not alone Nepal'। উয়েফা জানিয়েছে, ফুটবল শুধু খেলা নয়, মানবতার প্রতি দায়বদ্ধতারও প্রতীক। -- আজকাল

বিশ্বফুটবল উয়েফার এই পদক্ষেপকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছে। অতীতে মরক্কোর ভূমিকম্প এবং লিবিয়ার বন্যার পরও একইভাবে শ্রদ্ধা জানিয়েছিল ইউরোপীয় ফুটবল সংস্থা। এবার নেপালের জন্য এই উদ্যোগ নিঃসন্দেহে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এক শক্তিশালী বার্তা বহন করছে।চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দিনেই রিয়াল মাদ্রিদ বনাম ইন্টার মিলানের মতো হাইভোল্টেজ ম্যাচ রয়েছে।

তবে প্রতিটি ম্যাচের আগে নেপালের বিপর্যস্ত মানুষদের স্মরণে নীরবতা পালন ফুটবলপ্রেমীদের মনে গভীর মানবিক আবেগ জাগাবে। নেপালের এই দুর্যোগ পরিবর্তনের ভয়াবহতার এক সতর্কবার্তা। উয়েফার সংহতি প্রদর্শন ক্রীড়াক্ষেত্র ছাড়িয়ে মানবতার প্রতি দায়বদ্ধতার প্রতীক হয়ে উঠেছে।

প্রসঙ্গত, ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তে বরফ এবং পাথরের ধস থেকে সৃষ্টি হওয়া প্রবল স্রোতে ভোটেকোশি নদীর বাঁধ ভেঙে যায়। মুহূর্তেই সংলগ্ন গ্রাম এবং শহরগুলো তছনছ হয়ে যায়। সরকারি হিসাবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫৫ জন। নিখোঁজ প্রায় ৪৯৯৬ জন। যাদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে ১৩,৩৯৬ জনকে জীবিত উদ্ধার করেছে।

  • সর্বশেষ