শিরোনাম
◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন  ◈ বর্জ্য সুতা আমদানিতে নতুন শর্ত, ব্যাংক গ্যারান্টিতে মিলবে ১০–৩০ কাউন্টের অনুমতি ◈ জবিতে বোরকা পরে নারীর ছদ্মবেশে পুরুষ, নেপথ্যে কারণ যা জানাগেল ◈ ৩১ ডিসেম্বরের মধ্যে এমআরপি বন্ধ, শতভাগ ই-পাসপোর্ট চালুর পথে বাংলাদেশ ◈ উচ্চ শিক্ষায় বিদেশযাত্রার ক্ষেত্রে টাকার বি‌নিম‌য়ে ভুয়া ব্যাংক স্টেটমেন্টের জমজমাট ব্যবসা! ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: জড়িতদের ছাড় নয়, কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা সরকারের ◈ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ে নতুন নির্দেশনা, বিল দাখিলে মানতে হবে ৭ শর্ত ◈ শাহজালাল বিমানবন্দরে পণ্য চুরি: ভারতের একটি কারাগারে বন্দি আমদানিকারক, নেপথ্যে কারা? (ভিডিও)

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫৯ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫৯ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : চী‌নে চলমান জু‌নিয়র এশিয়া কাপ হ‌কি‌তে জি‌তেই চ‌লে‌ছে বাংলা‌দেশের মে‌য়েরা। মঙ্গলবার টুর্নামেন্টের ‘চ্যালেঞ্জার পুল’- এর ম্যাচে কাজাখস্তানকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। এর আগে বাংলাদেশ প্রথম ম্যাচে চাইনিজ তাইপে ও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে পরাজিত করে। টানা তিন জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ।

একই সাথে টুর্নামেন্টে ১০ দলের মধ্যে সেরা ছয়ে নিজেদের স্থান নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। প্রথমা কোয়ার্টরেই ২-০ গোলে এগিয়ে যায় তারা। ম্যাচের ৩ মিনিটেই পেনাল্টি কর্নার (পিসি) থেকে গোল করে দলকে দারুণ সূচনা এনে দেন অধিনায়ক শারিকা রিমন। ১৪ মিনিটে ফিল্ড গোল থেকে ব্যবধান দ্বিগুণ করেন লিজা আক্তার। বিরতির পর ফিরেও আক্রমণের ধার কমেনি বাংলাদেশের।

৪৬ মিনিটে জাকিয়া আফরোজ লিমা চমৎকার এক ফিল্ড গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন। এরপর ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোলটি করেন অধিনায়ক শারিকা।

শক্তিশালী রক্ষণ ও আক্রমণভাগের দুর্দান্ত নৈপুণ্যে পুরো ম্যাচে কাজাখস্তানকে কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ।

এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচে চাইনিজ তাইপেই ও পাকিস্তানকে হারিয়েছিল তারা। ফলে টানা তিন জয়ে অপরাজিত থেকেই চ্যালেঞ্জার পুলের শীর্ষস্থান নিশ্চিত করল লাল-সবুজের দল। বুধবার গ্রুপ পর্বের নিয়ম রক্ষার শেষ ম্যাচে হংকং চায়নার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।

  • সর্বশেষ