শিরোনাম
◈ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন বাংলাদেশিরা ◈ নিলামে শরিফুলকে পেতে ২ কোটি ৩০ লাখ সিটিজেনস ব্যাংকের, তাসকিনকে ওয়ালটনের ২ কোটি ১০ লাখ  ◈ অ‌স্ট্রেলিয়ার বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন রিশাদও ◈ জ্বালানি নিরাপত্তা ও উন্নয়ন প্রকল্পে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ সড়ক যোগাযোগের উন্নয়নে যাত্রী সংকটে আঞ্চলিক বিমানবন্দর ◈ ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করে প্রজ্ঞাপন জারি ◈ নেতানিয়াহু ক্ষমতা হারালে কি থামবে মধ্যপ্রাচ্যের সংঘাত? ◈ তানজিম সাকিবের নাম তোলা হয়‌নি ডি থ্রি ট্রফির নিলামে ◈ খাদ্যশস্য সংরক্ষণে পাকিস্তানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ ◈ অটোমোবাইল, সেমিকন্ডাক্টর ও জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৬ বিকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন দুই বাংলাদেশি নারী

আজিজুল হক, বেনাপোল প্রতিনিধি: অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটকের পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই বাংলাদেশি নারী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা দুই নারী হলেন—নড়াইলের লোহাগড়ার লাবনী বিশ্বাস ও নড়াইল সদর উপজেলার মনি বিশ্বাস।

মানবাধিকার কর্মীরা জানান, ভালো কাজের আশায় ২০২৪ সালের ৪ আগস্ট দালালের মাধ্যমে অবৈধপথে তাঁরা ভারতে যান। পরে ভারতের বেঙ্গালুরুে পুলিশের হাতে আটক হয়ে কারাভোগ করেন।

সাজা শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়।

বেনাপোল ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান জানান, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে তাঁদের পোর্ট থানায় পাঠানো হয়েছে। পরে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ এনজিও তাঁদের গ্রহণ করেছে আইনী সহয়তার জন্য।

  • সর্বশেষ