শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৯ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীতে ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

মাহবুব সৈয়দ,পলাশ (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীতে ছোট দুই ভাইয়ের আঘাতে রমজান আলী (৩৬) নামে তাদের বড় ভাই নিহতের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের পুরানচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রমজান আলী ওই গ্রামের মুসা মিয়ার ছেলে। তিনি চার কন্যা সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রমজান আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পরিবার থেকে তাকে একাধিকবার মাদক পরিহারের জন্য বলা হলেও তিনি তা মানেননি। রবিবার রাতে এ বিষয়টি নিয়ে রমজান আলীর সঙ্গে তার ছোট দুই ভাই মোশারফ হোসেন ও মনির হোসেনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ঝগড়ার সময় ছোট দুই ভাইয়ের আঘাতে গুরুতর আহত হন রমজান আলী।

পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী রাবেয়া বেগম বলেন, ‘আমার স্বামী চার মেয়ের বাবা। ছোট মেয়েটার বয়স মাত্র এক বছর। আমি আমার দেবরদের বিরুদ্ধে সঠিক বিচার চাই।

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে তার ভাইদের আঘাতে তিনি নিহত হয়েছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে।

  • সর্বশেষ