শিরোনাম
◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার ◈ দ্রুত ঋণের নামে লোন অ্যাপের ফাঁদে সর্বস্বান্ত, ৩৫০০ টাকার ঋণে গুনতে হলো ১০ হাজার ◈ নেপালে ভয়াবহ হড়পা বান: মৃত ৬১৬, নিখোঁজ শতাধিক; হেলিকপ্টারে চলছে উদ্ধার অভিযান ◈ কেয়াবন উজাড়ে সেন্ট মার্টিনে ফের রিসোর্টের হিড়িক, হুমকিতে জীববৈচিত্র্য

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ০২:২৩ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাই যোদ্ধা এনাম সিদ্দিকিকে ছুরিকাঘাত

যশোরে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ এনাম সিদ্দিকিকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত এনামকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (০৪ জানুয়ারি) সকালে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত এনাম ওই গ্রামের মৃত খন্দকার আমিনুল্লাহর ছেলে।

স্বজনেরা জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে এনাম সিদ্দিকি প্রতিদিনের মতো হাঁটাহাঁটির জন্য বাড়ি থেকে বের হন। এ সময় এনায়েতপুর পীরবাড়ির সামনে অজ্ঞাত দুই ব্যক্তি তার গতিরোধ করে। একপর্যায়ে দুর্বৃত্তরা প্রথমে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। পরে ডান বুকে, বাঁ হাতের ডানা ও কাঁধে চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, তার শরীরের কয়েকটি স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। তবে তিনি আশঙ্কামুক্ত।

এদিকে, ঘটনার খবর শুনে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন। তার নির্দেশে দলীয় নেতাকর্মীরা দ্রুত হাসপাতালে ছুটে আসেন এবং এনাম সিদ্দিকির চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

জুলাই যোদ্ধা এনাম সিদ্দিকিকে ছুরিকাঘাত

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 

  • সর্বশেষ