শিরোনাম
◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার ◈ দ্রুত ঋণের নামে লোন অ্যাপের ফাঁদে সর্বস্বান্ত, ৩৫০০ টাকার ঋণে গুনতে হলো ১০ হাজার ◈ নেপালে ভয়াবহ হড়পা বান: মৃত ৬১৬, নিখোঁজ শতাধিক; হেলিকপ্টারে চলছে উদ্ধার অভিযান ◈ কেয়াবন উজাড়ে সেন্ট মার্টিনে ফের রিসোর্টের হিড়িক, হুমকিতে জীববৈচিত্র্য ◈ কক্সবাজারে হোটেলের পার্কিংয়ে লুকানো কোটি টাকার বিলাসবহুল তিনটি গাড়ি! (ভিডিও) ◈ কেনিয়ায় পোষা পিঁপড়ার বিশ্বজুড়ে জনপ্রিয়তা, যেভাবে তৈরি হলো কোটি টাকার জমজমাট বিরল পিঁপড়ার কালোবাজার! ◈ দেশের বাজারে সোনার গয়নার বড় দরপতন, দাম একলাফে কমল ৭১১৫ টাকা

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপইনবাবগঞ্জে জাতীয় পার্টির দুই প্রার্থীসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে জাতীয় পার্টির দুই প্রার্থীসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তাদের প্রার্থীতা বাতিল করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শাহাদাৎ হোসেন মাসুদ। এছাড়াও  তিনটি আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীসহ ১৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা শাহাদাৎ হোসেন মাসুদ সাংবাদিকদের বলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. আফজাল হোসেনের মনোনয়ন বাতিল করা হয়েছে হলফনামায় ভুল তথ্য দেয়ার কারণে। এ আসনে বাকী ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী খুরশিদ আলম বাচ্চু মনোনয়নপত্রের সঙ্গে দলীয় মনোনয়নের মূলকপি ও দ্বৈত নাগরিকত্বের ঘোষণাপত্র জমা না দেয়ার কারণে তার মনোনয়ন বাতিল করা। এ আসনে চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ঋণখেলাপের দায়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জেএসডির প্রার্থী ফজলুল ইসলাম খাঁনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, মনোনয়পত্র বাতিল হওয়া প্রার্থীদের আপীল করার সুযোগ আছে। তারা আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপীল করতে পারবেন।

  • সর্বশেষ