শিরোনাম
◈ ইরানকে চাপে ফেলতে গিয়ে শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনই নতি স্বীকার করতে পারে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত ◈ মার্কিন অবরোধের চাপেও সচল ইরানের তেলবন্দর, খারগ দ্বীপে ফের তেল উত্তোলন ◈ কুমিল্লায় চাষ হচ্ছে ‘বিশ্বের সবচেয়ে দামি’ মরিচ, কেজি ২৮ লাখ টাকা! ◈ ৬০ কেজি লোহার দামে মিলতে পারে জীবনরক্ষাকারী মাস্ক, তবু ঝরছে জাহাজভাঙা শ্রমিকের প্রাণ ◈ বিশ্বকাপ শেষে চারটি বিশ্বরেকর্ড গড়ে গিনেস বুকে আ‌র্লিং হালান্ড ◈ চিকিৎসার জন্য বিদেশ নয়, দেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা: প্রধানমন্ত্রী ◈ আগাছা মারতে প্যারাকোয়াট, মরছে মানুষ: ৭০ দেশে নিষিদ্ধ, বাংলাদেশে চলছে কীভাবে ◈ এটাই আসল টেস্ট ক্রিকেট, বাংলাদেশি ক্রিকেটারদের প্রশংসায় অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ◈ বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের মেয়ে মারওয়া খায়ের, লন্ডনের ট্রেনের কণ্ঠস্বর থেকে প্রশিক্ষক! ◈ কাতার, মরক্কো ও মিশরসহ আরবের ছয় দেশ ইনফান্তিনোর পাশে, ফিফা সভাপতির প্রতি সমর্থন ক্রমশ বাড়ছে 

প্রকাশিত : ০৪ মে, ২০২৫, ০৬:০৬ বিকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকে এসে অশ্লীল ভাষায় আওয়ামী লীগ শীর্ষ নেতাদের গালিগালাজ, তৃণমূল নেতাকর্মীদের বললেন পালাতে

ফেসবুকে এসে অশ্লীল ভাষায় শীর্ষ নেতাদের গালিগালাজ করে তৃণমূল নেতাকর্মীদের যার যার অবস্থান থেকে পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম আদালতের সাবেক অতিরিক্ত পিপি মো. কামাল উদ্দিন। শনিবার তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। কামাল সাতকানিয়ার গারাংগিয়া গ্রামের সুপারপাড়ার ফজল করিমের ছেলে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক আইন বিষয়ক সহ-সম্পাদক।

ফেসবুকে দেয়া ভিডিও বার্তায় তাকে বলতে শোনা গেছে, বড় বড় নেতারা আওয়ামী লীগের আমলে জামায়াত-শিবির তোষণ করেছে। এখন তারা পালিয়েছে। এসব বলে তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অশ্লীল, কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তিনি আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের পালিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি নিজেও পালিয়ে যাবেন বলে ঘোষণা দেন। এখানে কেউ ‘নিরাপদ’ নয়।

এ সময় তাকে বলতে শোনা গেছে, যেখানে তোদের বাবা-মা পালিয়েছে, শেখ হাসিনা পালিয়েছেন, শেখ পরিবার পালিয়েছে, ৩০০ এমপি পালিয়েছেন সেখানে তোমরা কেন রয়ে গেছো। সবাই পালিয়ে যাও। আমার ভুলত্রুটি মাফ করে দাও।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতার ভিডিও বার্তাটি মুহূর্তেই ভাইরাল হয়েছে। দুই ঘণ্টায় এটি শেয়ার দিয়েছেন ৩২৯ জন। ১৪১ জন এতে মন্তব্য করেছেন। দুই মিনিটেরও কম সময়ের এই ভিডিও দুই ঘণ্টায় দেখেছেন ১৬ হাজারের অধিক ফেসবুক ইউজার।

এর আগে ২০২২ সালের ১০ই জানুয়ারি চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত মোছলেম উদ্দিন আহমদ এমপি’র বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে এডভোকেট মো. কামাল উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুসেইন কবির। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি গ্রহণ করে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোকে প্রতিবেদন দিতে বলেছিলেন। পিবিআই ২০২২ সালের ২৪শে জুলাই ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করলে কামাল হাইকোর্ট থেকে জামিন নেন। উৎস: মানবজমিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়