শিরোনাম
◈ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, কাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ◈ আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ ২০৪৫ সালের মধ্যে ঢাকায় ৮ মেট্রোরেল, ৬ এক্সপ্রেসওয়ে ও ২১ পরিবহন হাবের পরিকল্পনা ◈ বাংলাদেশে গ্যাস অনুসন্ধানে আগ্রহী তুরস্কের রাষ্ট্রীয় কোম্পানি ◈ ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় কর্মী পাবেন সরকারি মাসিক ভাতা ◈ আবু সাঈদের বুক চিতিয়ে দাঁড়ানো থেকে হাসিনার পতন ◈ রক্তস্নাত ৩৬ জুলাই: যে দিনে বদলে যায় বাংলাদেশের ইতিহাস ◈ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ড. ইউনূসের বিবৃতি ◈ আইসি‌সি এলিট প‌্যা‌নে‌লের আম্পায়ার শরফুদ্দৌলাকে নিয়ে ‘বিভ্রান্তি’ দূর করতে বিসিবির ব্যাখ্যা ◈ ডোনাল্ড ট্রাম্প ও ইনফান্তিনোকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় 'দ‌্য টাইমস‌'কে কড়া হুঁশিয়ারি ফিফার

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ১১:৩৪ রাত
আপডেট : ১১ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে ৩ হাজার ৫৬৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, আটক ৩

মোশায়ারা আক্তার জলি, দাউদকান্দি(কুমিল্লা)প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে ৩ হাজার ৫৬৬ কেজি নিষিদ্ধ পলিথিনসহ ৩জনকে আটক করেছে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ।
 
আজ বৃহস্পতিবার(১৩ মার্চ) সকাল ৯ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির বলদাখাল নামকস্থানে চেকপোষ্ট বসিয়ে ৩ হাজার ৫৬৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পুলিশ। 
 
পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার(১৩ মার্চ) সকাল ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে থানার এসআই মো.জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির বলদাখাল কুমিল্লাগামী লেনে চেকপোষ্ট  বসিয়ে একটি মিনি কাভার্ডভ্যান আটক করেন।পরে ওই গাড়িতে তল্লাশী চালিয়ে সিমেন্টের বস্তায় রক্ষিত ১৩৭ বস্তায় মোট ৩ হাজার ৫৬৬ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেন।এসময় গাড়ির চালকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। 
 
আটককৃতরা হলেন, গাড়ির চালক চাঁদপুর জেলার মতলব উপজেলার মাইছকান্দি গ্রামের বাক্কার ছেলে মো.রিয়াদ (২৩), কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাংলা বাজার গ্রামের কামাল ঢালীর ছেলে মো.স্বপন (৪০) ও নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার আমইরকানাদা পাড়ার সিরাজ মিয়ার ছেলে মো.হাবিবুর রহমান (৫১)।
 
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পলিথিন উদ্ধারসহ ৩জনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা ঢাকা চকবাজার হইতে মালামাল লোড করিয়া কুমিল্লা জেলার চান্দিনায় নিয়ে যাচ্ছিলেন।
 
 
মোশায়ারা আক্তার জলি 
  • সর্বশেষ
  • জনপ্রিয়