শিরোনাম
◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ০৭:৩৬ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬, ১০:১৩ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক!

দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারির পরদিনই কোনো রকম বাধা ছাড়াই রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়েছেন এক যুবক। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। আটক যুবকের নাম জান্নাতুল ফেরদৌস (২২)। তার বাড়ি মেহেরপুর জেলায় বলে জানা গেছে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর ৬টা ২১ মিনিটে অভ্যন্তরীণ টার্মিনালের একটি গেট দিয়ে ওই যুবক কোনো বাধা ছাড়াই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়েন। পরে নিরপত্তাকর্মীরা তাকে আটক করেন বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক বলেন, তিনি তার মামাকে রিসিভ করার জন্য বিমানবন্দরে আসেন। বিমান নামতে দেরি হওয়ায় বিমান দেখার জন্য কোনো বাধা ছাড়াই বিমানের কাছে চলে আসেন তিনি। 

শাহজালাল বিমানবন্দরের নির্বহী পরিচালক, গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ডমেস্টিকের একটি গেইট দিয়ে বিমাবন্দরের ভেতরে এপ্রোন এলাকা পর্যন্ত যান ওই যুবক। সেখান থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়েছে।’ 

বেবিচক কর্মকর্তারা বলেন, ঘটনাটি ঘটেছে এমন সময়ে; যখন দেশের সব বিমানবন্দরে উচ্চমাত্রার নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। তবুও এমন অনুপ্রবেশের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় সম্প্রতি পুলিশ সদরদপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছে। সেই অনুযায়ী বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিমানবন্দরগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সোমবার (২৭ এপ্রিল) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি জোরদার করা হয়েছে।

এ ছাড়া গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি পোশাকধারী ও সাদা পোশাকে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। আগমন ও প্রস্থানের প্রতিটি ক্ষেত্রে তল্লাশি জোরদার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়