শিরোনাম
◈ বাংলাদেশের রপ্তানি পণ্যে নতুন করে ১৮ শতাংশ শুল্ক বসানোর প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র ◈ চীনের সঙ্গে পাল্লা দিতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের আগেই মার্কিন নৌবাহিনীতে আসছে অত্যাধুনিক কমব্যাট ড্রোন ◈ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে ভারতের নতুন বার্তা, প্রত্যর্পণ থেকে আলাদা বিষয় বলল দিল্লি ◈ প্যারালাইজড হওয়ার শঙ্কা, সিএমএইচে চিকিৎসা চেয়ে পলকের আবেদন ◈ তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির ◈ কোথায় যাবেন নতুন এনআইডি পেতে, লাগবে যেসব কাগজ ◈ ভারতে শেখ হাসিনা কোথায় আছেন, যা জানাল ভারতীয় গণমাধ্যম ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হবে ২৩৩ কিলোমিটারের এক্সপ্রেসওয়ে, প্রস্তাবিত ব্যয় ৭১ হাজার কোটি টাকা ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে আড়াই দি‌নেই ইনিংস ও ২১৯ রা‌নে টেস্ট হার‌লো বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রে আবা‌রো কোপা আমেরিকা কাপ, অংশ নে‌বে ১৬ দল

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৪:১৪ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহবাগে অবস্থান কর্মসূচি আজকের মতো সমাপ্ত ঘোষণা

শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি আজকের মতো সমাপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুর দুইটায় তার জানাজায় অংশ নেওয়ার কথাও জানানো হয়েছে।

শুক্রবার রাতে ঘোষণা মঞ্চ থেকে পরবর্তী কর্মসূচির বিষয়ে জানান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বা ডাকসু সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।

রাত সাড়ে ৮টার দিকে এই ঘোষণার পর মঞ্চে থাকা নেতারা শাহবাগ ত্যাগ করলেও এখনো অনেকেই ওই এলাকায় অবস্থান করছেন।

কোনো স্লোগান বা বক্তব্য অবশ্য দেওয়া হচ্ছে না। উল্লেখ্য, শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।

  • সর্বশেষ