শিরোনাম
◈ সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ডলার ◈ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-ভারত বিটুবি টাস্কফোর্সের তাগিদ ◈ মুহম্মদ জাফর ইকবাল ও সা‌বেক ভি‌সি  মাকসুদ কামালসহ ৫ জ‌নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এশিয়ান গেমস ম‌হিলা ক্রিকে‌টে স্বর্ণ-রৌপ্যের সুযোগ শেষ, এবার ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় যুবক আটক ◈ আরও ৪ শিশুর মৃত্যু হামের উপসর্গে, মোট ১০৫৭ ◈ আরও ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ১৫৯৩ ◈ জাল টাকার বস্তা ময়লার ভাগাড়ে, আসল ভেবে হুলস্থুল কাণ্ড ◈ বাংলাদেশ-পাকিস্তানকে একই চোখে দেখলে ভারতের কৌশলগত ক্ষতি: শেখর গুপ্ত ◈ উপকূলে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে ইতালিকে আমন্ত্রণ স্পিকারের

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ১০:১৫ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মরুর বুকে বসন্ত হাওয়া বসন্তের সাজে, রঙিন দুবাই

ওবায়দুল হক মানিক, আমিরাত: [২] বারো মাসে তেরো পার্বণ বাঙালি সংস্কৃতির একটি অংশ। বাঙালিরা পৃথিবীর যে প্রান্তেই বসবাস করুক না কেন নিজস্ব সংস্কৃতি বুকে ধারণ করে বেড়ায় সর্বত্র। যতই ব্যস্ত সময় কাটুক বা যতই প্রতিকূল পরিবেশ হোক না কেন নিজস্ব সংস্কৃতি পালন করা চাই-ই-চাই। তাই ঋতুরাজ বসন্তের আগমনে, দূর প্রবাসে থেকেও বসন্ত উৎসব পালন করতে ভোলেননি প্রবাসী নারীরা।

[৩] বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ কন্সুলেটে জেনারেল দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এবং তাঁর সহধর্মিনী আবিদা হোসেনের সরকারি বাসভবন বাংলাদেশ হাউজে আয়োজিত 'বসন্ত উৎসব ২০২২' এ যেন বইছিলো বসন্তের হাওয়া। কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় বসন্তে ফুলের সমারোহ যেমন দেখার মতো, তেমনি বাসন্তী সাজে সেজেছিল আমিরাতের রমণীরা। পরনে হলুদ শাড়ি, হাতে রঙিন চুড়ি, খোঁপায় ফুল - সব মিলিয়ে এক ভিন্ন আমেজ।

[৪] শুধু সাজ সজ্জায় নয়, নানা খেলা যেমন বল-থ্রো, গোল-টার্গেট, পিলো-পাস, মিউজিক্যাল চেয়ার সহ নানা প্রতিযোগিতার মধ্যে দিয়ে বসন্ত উৎসব উদযাপন করা হয়। এতে বাদ পড়েনি নানা পিঠাপুলি ও মজার খাবার-দাবারও। উপস্থিত অতিথিদের সাথে গান আর কবিতার মাধ্যমে জমে ওঠে গোটা বসন্ত আড্ডা।

  • সর্বশেষ