শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২২, ০১:৪৯ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২২, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কানাডার টরন্টোতে নবনির্মিত শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে প্রবাসীদের ঢল

সালেহ্ বিপ্লব: [২] একুশের প্রথম প্রহরে সর্বজনীন একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি, টরন্টোর উদ্যোগে তিনদিন ব্যাপী আয়োজনমালার শেষ দিন ছিলো ২১ শে ফেব্রুয়ারী। অনুষ্ঠানের মধ্যে ছিল প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিদের নিয়ে  সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।

[৩] অনুষ্ঠানে কানাডার ক্রীয়াশীল সংগঠন খেলাঘর, উদীচী, বাচনিক, অন্যস্বর, রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা, আলোকধারা, সুকন্যা নৃত্যাঙ্গন, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন, সংস্থা ও বিশিষ্ট শিল্পী ও ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা ও তত্ত্বাবধান করেন আহমেদ হোসেন, সুমন সাইয়েদ, কামরান করিম ও জামিল বিন খলিল।

[৪] অনুষ্ঠানের শেষ দিন কানাডার টরন্টোতে নবনির্মিত স্থায়ী শহীদ মিনার ও ভাষা স্তম্ভে বৃহত্তর টরন্টোর সকল সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, রাজনৈতিক সংগঠন ও ব্যক্তিবর্গ রাত ১২:০১ মিনিটে প্রবাসী বাংলাদেশী ও বিভিন্নদেশের নাগরিকরা পুষ্পস্তবক অর্পণ করেন।

[৫]পুষ্পস্তবক অর্পনের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন টরন্টোর মেয়র জন টরি, সংসদ সদস্য নাথানিয়েল এরস্কিন-স্মিথ, প্রাদেশিক পরিষদের সদস্য ডলি বেগম, কানাডার বাংলাদেশের হাই কমিশনার ড. খলিলুর রহমান, কাউন্সিলর ব্র্যাড ব্র্যাডফোর্ড, কাউন্সিলর গেরি ক্রফোর্ড, টরন্টোতে বাংলাদেশের কনসাল জেনারেল মোঃ লুৎফুর রহমান প্রমুখ।

[৬] একুশের সান্ধ্যকালীন অনুষ্ঠানে বাংলাদেশের বিশিষ্ট কবি ও সর্বজনীন একুশ উদযাপন কমিটির উপদেষ্টা কবি আসাদ চৌধুরী ও কানাডাস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ড. খলিলুর রহমান ভার্চুয়ালি বক্তব্য রাখেন।

[৭]

[৭] আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সর্বজনীন একুশ উদযাপন কমিটির আহ্বায়ক সৈয়দ শামসুল আলম, আহমেদ হোসেন, সুমন সাইয়েদ, লিটন মাসুদ, নওশের আলী, ড. মঞ্জুরে খোদা (টরিক) ও মাহবুব চৌধুরী রনি।

[৮] বক্তারা বলেন, নতুন প্রজন্মের প্রবাসীদের মধ্যে বাংলাভাষার বিকাশ-চর্চার এবং কানাডায় বাংলা সংস্কৃতির বিকাশ-বিস্তারে এই শহীদ মিনার ও ভাষা স্তম্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিবছর সর্বজনীন একুশ উদযাপন কমিটির মাধ্যমেই একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হবে।

[৯] শহীদ মিনার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন. মোজাহিদুল ইসলাম, আহাদ খন্দকার, ছাদ চৌধুরী, সাইদুন ফয়সাল, শিবু চৌধুরী, কফিল পারভেজ, খোকন আব্বাস, রাসেল রহমান, মোহম্মদ বাসার, রেজাওয়ান রহমান, জামাল উদ্দীন, আ ন ম ইউসুফ, আমিরুল ইসলাম, জাকারিয়া চৌধুরী, ইলিয়াস খান, বাবলু চৌধুরী, আহমেদ লনী, সাকীব চৌধুরী, মকবুল হোসেন, আরীফ আহমেদ, দীন ইসলাম।

  • সর্বশেষ