শিরোনাম
◈ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ◈ গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি ও ড্রোন ◈ এমবাপে গোলহীন, তবু তুরস্ককে ২-১ গোলে হারিয়ে শেষ আটে ফ্রান্স ◈ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য ◈ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ ও ভারত ◈ বাংলা-ইংরেজির বাইরে তৃতীয় ভাষায় গুরুত্ব, চাকরি ও কর্মসংস্থানে খুলছে নতুন সম্ভাবনা ◈ ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, বাংলা‌দেশ বাছাইপর্বের আয়োজক ◈ ফিফা নির্বাচনের আগেই সরে দাঁড়ালেন ইনফান্তিনোর প্রধান প্রতিদ্বন্দ্বী ◈ আওয়ামী লীগ নেতাকর্মীদের আটক ও মারধর: আইন হাতে নিচ্ছে কারা? প্রশ্নের মুখে যুবদল নেতা নয়ন, ফের আলোচনায় মব সহিংসতা! ◈ অনেক হয়েছে, এবার বাড়ি যান, কোচ আনচেলত্তিকে বরখাস্তের দাবি ব্রা‌জি‌লের রোমারিওর

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২২, ০৬:৪১ বিকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২২, ০৬:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ বসতঘর পুঁড়ে ছাঁই, ক্ষয়ক্ষতি অর্ধ কো‌টি টাকা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধি: [২] চট্টগ্রামের বাঁশখালীর শীলকু‌প ইউ‌নিয়‌নে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ বসতঘর পুঁড়ে ছাই হয়ে গেছে । এ ঘটনায় ২৩ পরিবারের মালামাল ও নগদ টাকাসহ অর্ধ‌কো‌টি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের সদস‌্যর ।

[৩] বুধবার (১৯ জানুয়ারি) ১২ টা ৪০ মিনিটে উপজেলার শীলকূপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব-মনকিচর মোহাব্বত আলীপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । এ ঘটনায় ১১ বসতঘরের ২৩ প‌রিবারের সর্বস্ব পুঁড়ে ছাঁই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো হল- মৃত কুইল্যা মিয়ার পুত্র ফজল কাদের, আব্দুল মালেক, আব্দুল মোনাফ, আব্দুল মোনাফের ছেলে মু. আলমগীর, জাহাঙ্গির আলম, মৃত চাঁন মিয়ার পুত্র আব্দুল জলিল, লেদু মিয়া, লেদু মিয়ার পুত্র জাকের উল্লাহ্, শফি উল্লাহ্, মৃত ঠান্ডা মিয়ার পুত্র আনু মিয়া, সুফি আলম, মাহাবুব আলম, আনু মিয়ার পুত্র ইছহাক, কামালের পুত্র মুহাম্মদ আক্কাস, মৃত আঞ্জু মিয়ার পুত্র মুহাম্মদ হারুণ, মমতাজ বেগম, ইসলাম মিয়া।

[৪] স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী বা‌ড়ির রান্না ঘরের লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়ে চতুর্থদিকে।

[৫] এ ব্যাপারে বাঁশখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুর রহিম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌছান। আমাদের ফায়ার টিম ও এলাকাবাসীদের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ১১ টি বসতঘরের সর্বস্ব পুঁড়ে ছাঁই হয়ে যায়। এতে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করেন তিনি। ঘটনাস্থল পরিদর্শন করে শিলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মহসিন ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ ২১ হাজার টাকা প্রদান করেন। অগ্নিকাণ্ডের ব‌্যাপা‌রে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী ব‌লেন, শীলকূপ ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের মোহাব্বত আলী পাড়ায় বুধবার দুপু‌রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ২৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয় বাঁশখালী উপজেলা প্রশাসন পক্ষ থে‌কে প্রতি পরিবার ২৫০০ টাকা হারে মোট ৫৭৫০০ টাকা এবং শীত বস্ত্র হিসেবে ৫০ পিচ কম্বল দেওয়া হয় ব‌লে তি‌নি জানান।

 

  • সর্বশেষ