শিরোনাম
◈ এবার মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল ◈ তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফল মিলবে আগামী মাসেই:: শ্রমমন্ত্রী ◈ উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা ◈ টেস্ট খেল‌তে জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপসহ ভুল ব্যাখ্যার অভিযোগ: সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধীদল ◈ ‘শুল্কমুক্ত সুবিধা মিলেছে, তবু চীনের বাজারে কেন পিছিয়ে বাংলাদেশের রপ্তানি?’ ◈ সতর্কসীমায় তিস্তা-ধরলা-দুধকুমারের পানি, বন্যা ঝুঁকিতে কয়েক জেলা ◈ মাজারে দানের টাকা আসলে যায় কোথায়? ◈ জর্ডানের বিরু‌দ্ধে শুরুর একাদশে পরিবর্তন আসছে আর্জেন্টিনার, ইঙ্গিত ‌কোচ স্কালোনির ◈ মানুষ প্রকৃত সংসদ চায়, এ সংসদের নির্বাচিত সদস্য হিসেবে আমাদের দায়িত্ব আগের চেয়ে অনেক বেশি : স্পীকার 

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২১, ০২:৫৭ দুপুর
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২১, ০৪:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইথিওপীয় আর্টিস্টদের রঙতুলিতে বঙ্গবন্ধু ও বাংলাদেশ

মাজহারুল ইসলাম: [২] বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আদ্দিস আবাবাস্থ বাংলাদেশ দূতাবাস ওই চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বলে ইথিওপিয়ায় বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে রোববার জানানো হয়েছে।

[৩] দূতাবাস জানায়, চিত্র প্রদর্শনীর মূল বিষয়বস্তু ‘ইথিওপীয় আর্টিস্টদের রঙতুলিতে বঙ্গবন্ধু ও বাংলাদেশ’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন ইথিওপীয় সংস্কৃতি ও খেলাধুলা বিষয়ক প্রতিমন্ত্রী মেসফিন চ্যারিনেট।

[৪] ইথিওপীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী দেশটির চিত্রশিল্পী ও বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপগুলোর প্রতি রাষ্ট্রদূত ও দূতাবাসের সমর্থনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বেশ কয়েকটি প্রতিকৃতি, ১৯৭১ সালের মুক্তিসংগ্রাম, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহ্যবাহী দর্শনীয় স্থাপত্যের ওপর আঁকা চিত্র প্রদর্শন করা হয়। এতে বাংলাদেশের অর্থনীতি, প্রাকৃতিক সৌন্দর্য, রপ্তানিযোগ্য পণ্য, উন্নয়নের বর্তমান ধারা, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপগুলোর ওপর রচিত বিভিন্ন পোস্টার, সাময়িকী, বই, বুলেটিন ও লিফলেট প্রদর্শনসহ বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়