শিরোনাম
◈ গ্যাস লিকেজ: এক বিস্ফোরণে তিনজনের মৃত্যু, নিঃশেষ একটি পরিবার ◈ নতুন রাষ্ট্রপতি নির্বাচন: ইসি-স্পিকার বৈঠকেই চূড়ান্ত হবে রোডম্যাপ ◈ গোপনে কারামুক্ত হলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ◈ জামায়াতের ১১ দলীয় জোটে ভাঙন: ছোট হয়ে আসছে জোট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারী নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছে: রাশেদ খান (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সাক্ষাৎ ◈ ‘নার্স গালাগালি করে’ শরণখোলায় স্বাস্থ্যমন্ত্রীর কাছে রোগীর নালিশ (ভিডিও) ◈ ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে প্রহ্লাদ যোশীর নাম ঘোষণা ◈ ব্যাংকিং খাতে চাপ বাড়ছে, খেলাপি ঋণের অ্যাকাউন্ট ৪৫.৮৩ লাখ ◈ লঘুচাপের প্রভাবে টানা ৫ দিন বৃষ্টি, সতর্কতা বন্দরে

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ১১:৫২ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ০৪:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হিন্দু ভাই-বোনদের বলবো, আপনাদের ভয় নাই, শেখ হাসিনা আপনাদের পাশে আছেন: ওবায়দুল কাদের

মহসীন কবির:[২] আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে সম্প্রীতি সমাবেশে একথা বলেন। তিনি বলেন, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে মাঠে থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ৭১ টিভি

[৩] তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা প্রতিরোধ করবো। হিন্দু ভাই-বোনদের বলবো, আপনাদের ভয় নাই। শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছেন, আওয়ামী লীগ আছে। আমরা শেখ হাসিনার সরকার মাইনরিটিবান্ধব সরকার। ডেইলি স্টার

[৪] তিনি বলেন, যতদিন না সাম্প্রদায়িক শক্তির বিষ দাঁত আমরা ভেঙে দিতে পারবো ততদিন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে। আওয়ামী লীগ এই অপশক্তিকে মোকাবিলা করবে। এদের সমুচিত জবাব দিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সারা দেশে প্রস্তুত।

[৫] ওবায়দুল কাদের আরও বলেন, নির্বাচন সামনে। আন্দোলনে ব্যর্থ-নির্বাচনে ব্যর্থ বিএনপি আজকে সাম্প্রদায়িক শক্তিকে উসকে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমরাও জানি কারা এদের ফান্ডিং করছে। কাদের রাজনৈতিক উসকানিতে এই অপশক্তি আজ মাথাচাড়া দিয়ে উঠেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়