শিরোনাম
◈ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে কঠোর আইন আনছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ◈ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দ্বিতীয় টেস্ট, দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে ৯১ রানে অলআউট বাংলাদেশ ◈ চীনের সহযোগিতায় নির্মিত অবকাঠামো বাংলাদেশের উন্নয়নের জন্য, অন্য কোনো দেশকে লক্ষ্য করে নয়: চীনা কূটনীতিক ◈ তিন মাসে ২১ হাজার কোটি টাকা বেড়ে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি: বাংলাদেশ ব্যাংক ◈ ঢাকার বাতাসে ফ্লোরাইডসমৃদ্ধ দূষণ, নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য ◈ ‘দরিদ্র নারীদের ব্যাংক গ্রামীণ ব্যাংককে রক্ষা করতে হবে, এই কাজের গুরুত্ব যারা বোঝেন, তাদের সবার প্রতি আমার আহ্বান’: ড. ইউনূস ◈ ডিসেম্বরের অপেক্ষায় আমলাদের একাংশ, কঠোর নজরদারিতে সরকার ◈ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থান পঞ্চম ◈ এনসিপির সঙ্গে বৈঠকে কোনো শর্ত ছিল না, জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার: মাহদী আমিন

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪২ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কানাডায় চট্টগ্রাম কলেজ এলামনাই এসোসিয়েশনের তিন প্রজন্মের মিলনমেলা

সালেহ্ বিপ্লব:  [২] টরন্টোর থমসন মেমোরিয়াল পার্কের সবুজ ছায়া ঘেরা চত্বরে গত ১২ সেপ্টেম্বর  রোববার কানাডায় অবস্থানরত চট্টগ্রাম কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রীদের বাৎসরিক পিকনিক অনুষ্ঠিত হয়। করোনাজনিত বিধি নিষেধের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অনুষ্ঠিত এই পিকনিক চট্টগ্রাম কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রীদের এক মিলন মেলায় পরিণত হয়। প্রায় তিন জেনারেশনের প্রাক্তন ছাত্র ছাত্রীরা সারাদিন ধরে মেতে উঠেছিলেন হাজারো স্মৃতিচারণা আর আড্ডায়।

[৩] চট্টগ্রাম কলেজ এলামনাই এসোসিয়েশন কানাডার সভাপতি মোঃ আওরঙ্গজেব চৌধুরীর স্বাগত ভাষণের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুব উল আলম চৌধুরী (সাইফুল) পরিবেশিত দেশীয় নানান মুখরোচক খাবার আগত অতিথিদের ব্যাপক প্রশংসা লাভ করে। দিনভর আয়োজিত বিভিন্ন খেলাধুলায় সব বয়সীদের অংশগ্রহণ সার্বিক সময়টাকে আনন্দ মুখর করে তোলে।

[৪] আয়োজক কমিটির সদস্য ব্যারিস্টার রেজোয়ান রহমান, তেনজিনা এমদাদ (নুপুর) ওবাইদুর রেজা, এমদাদ হোসেন চৌধুরী, মুনিরা সুলতানা (মিলি), আজম মিয়া, আনোয়ারুল হাকিম (আরজু) এবং অন্যদের নিরলস প্রচেষ্টায় আয়োজিত এই অনুষ্ঠানের প্রতিটি মূহুর্ত সবাই দারুণ ভাবে উপভোগ করেন।

[৫] অন্টারিও প্রাদেশিক পরিষদের সংসদ সদস্য বাংলাদেশী বংশোদ্ভূত ডলি বেগম অনুষ্ঠানে উপস্থিত থেকে আগত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য দেন।

  • সর্বশেষ