শিরোনাম
◈ তিন মাসে ২১ হাজার কোটি টাকা বেড়ে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি: বাংলাদেশ ব্যাংক ◈ ঢাকার বাতাসে ফ্লোরাইডসমৃদ্ধ দূষণ, নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য ◈ ‘দরিদ্র নারীদের ব্যাংক গ্রামীণ ব্যাংককে রক্ষা করতে হবে, এই কাজের গুরুত্ব যারা বোঝেন, তাদের সবার প্রতি আমার আহ্বান’: ড. ইউনূস ◈ ডিসেম্বরের অপেক্ষায় আমলাদের একাংশ, কঠোর নজরদারিতে সরকার ◈ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থান পঞ্চম ◈ এনসিপির সঙ্গে বৈঠকে কোনো শর্ত ছিল না, জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার: মাহদী আমিন ◈ এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল ◈ তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময়, শুরু হলো রাজনৈতিক সংলাপ ◈ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা ◈ কুয়াকাটার সৈকত ও প্রকৃতিতে মুগ্ধ রাশিয়ান পর্যটকরা, মার্চে ফিরবেন আরও সহকর্মী নিয়ে

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০৪ বিকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ালো সৌদি আরব

আব্দুল্লাহ মামুন: [২] প্রবাসীদের বসবাসের অনুমতি (ইকামা), ভিজিট ভিসা এবং এক্সিট ও রি-এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধির ঘোষণা দিয়েছে সৌদি আরব। কোনও ধরনের ফি ছাড়াই প্রবাসীদের ইকামা ভিজিট, এক্সিট এবং রি-এন্ট্রি ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধির প্রক্রিয়া শুরু করেছে দেশটির পাসপোর্ট অধিদফতর। ঢাকা পোস্ট

[৩] সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের নির্দেশনায় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে বলে খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম আরব নিউজ।

[৪] করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় সৌদি সরকারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেশটির অর্থমন্ত্রী ভিসার মেয়াদ বৃদ্ধির এই নির্দেশনা বাস্তবায়ন করছে। সৌদি আরবের নাগরিক এবং প্রবাসী কর্মীদের সুরক্ষা ও অর্থনৈতিক প্রভাব লাঘবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[৫] দেশটির জাতীয় তথ্য কেন্দ্রের সহযোগিতায় প্রবাসীদের ইকামা, ভিজিট ভিসা এবং এক্সিট ও রি-এন্ট্রি ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি করা হবে বলে নিশ্চিত করেছে দেশটির পাসপোর্ট অধিদফতর। এ জন্য প্রবাসী কর্মীদের দেশটির পাসপোর্ট বিভাগে যাওয়ার দরকার হবে না।

[৬] সৌদি আরবের পাসপোর্ট বিভাগ বলছে, করানাভাইরাস মহামারির কারণে যেসব দেশের নাগরিকদের প্রবেশে সৌদি আরব নিষেধাজ্ঞা দিয়েছে, সেসব দেশের নাগরিকদের বসবাসের অনুমতি বা ইকামা, এক্সিট এবং রি-এন্ট্রি ভিসার মেয়াদ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হবে। এছাড়া নিষেধাজ্ঞার কবলে থাকা দেশগুলোর নাগরিকদের ভিজিট ভিসার মেয়াদও একই ভাবে বৃদ্ধি করা হবে।

  • সর্বশেষ