শিরোনাম
◈ তিন মাসে ২১ হাজার কোটি টাকা বেড়ে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি: বাংলাদেশ ব্যাংক ◈ ঢাকার বাতাসে ফ্লোরাইডসমৃদ্ধ দূষণ, নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য ◈ ‘দরিদ্র নারীদের ব্যাংক গ্রামীণ ব্যাংককে রক্ষা করতে হবে, এই কাজের গুরুত্ব যারা বোঝেন, তাদের সবার প্রতি আমার আহ্বান’: ড. ইউনূস ◈ ডিসেম্বরের অপেক্ষায় আমলাদের একাংশ, কঠোর নজরদারিতে সরকার ◈ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থান পঞ্চম ◈ এনসিপির সঙ্গে বৈঠকে কোনো শর্ত ছিল না, জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার: মাহদী আমিন ◈ এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল ◈ তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময়, শুরু হলো রাজনৈতিক সংলাপ ◈ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা ◈ কুয়াকাটার সৈকত ও প্রকৃতিতে মুগ্ধ রাশিয়ান পর্যটকরা, মার্চে ফিরবেন আরও সহকর্মী নিয়ে

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ১০:৪২ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে শ্বাসরোধ করে খুন

রুবেল মজুমদার: [২] দক্ষিণ আফ্রিকায় শ্বাসরোধে নুরে আলম ভুট্টু নামে কুমিল্লার দাউদকান্দির এক প্রবাসীকে হত্যা করা হয়েছে। দেশটির ইস্টার্ন কেপ প্রদেশের মাটাটিয়াল এলাকায় স্থানীয় কয়েকজন কৃষ্ণাঙ্গ ভুট্টুকে শ্বাসরোধে হত্যার পর তার দোকানের মালামাল এবং নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।

[৩] শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

[৪] এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইস্টার্ন কেপ প্রদেশের মাটাটিয়াল এলাকায় স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় দু’জনকে আটক করে দেশটির পুলিশ।

[৫] নুরে আলম ভুট্টু কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দা।

[৬] মারুকা ইউনিয়নের চেয়ারম্যান মো. খলিলুর রহমান তালুকদার বলেন, দক্ষিণ আফ্রিকায় শ্বাসরোধে পালপাড়া গ্রামের নুরে আলম ভুট্টু নামে এক প্রবাসীকে হত্যার ঘটনাটি শুনেছি। তবে সঠিক কি কারণে হত্যার ঘটনাটি ঘটেছে বিস্তারিত জানা সম্ভব হয়নি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ