শিরোনাম
◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ০৪:৫৩ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২১, ০৪:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভেড়ামারায় করোনা রোগীদের জন্য খাদ্য উপহার সামগ্রী পাঠালেন এমপি হানিফ

ইসমাইল হোসেন: [২] কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য খাদ্য উপহার সামগ্রী পাঠালেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাংসদ মাহবুব-উল-আলম হানিফ।

[৩] মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ১১টার সময় মাহবুব-উল-আলম হানিফ এমপির দেয়া করোনা রুগীদের জন্য খাদ্য উপহার সামগ্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমীন'র কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব রফিকুল আলম চুনু। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা।

[৪] ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু বলেন, এমপি মাহবুব-উল-আলম হানিফ এর দেওয়া খাদ্য সামগ্রী ও ফলমূল উপহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন করোনা আক্রান্তদের জন্য প্রদানের বিষয়টি মাসব্যাপী চলমান থাকবে।

[৫] করোনা রোগীদের জন্য উপহার সামগ্রী চলমান এই মাসব্যাপী কাজের সার্বিক তত্ত্ববাধায়নে থাকবেন ভেড়ামারা উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজ।

 

  • সর্বশেষ