কূটনৈতিক প্রতিবেদক: [২] সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে বলেছে, সাদিয়া বর্তমানে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের দায়িত্ব পালন করছেন।
[৩] বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৮তম ব্যাচের কর্মকর্তা সাদিয়া ১৯৯৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ উইংয়ের মহাপরিচালক, নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে উপ-স্থায়ী প্রতিনিধির দায়িত্বসহ ব্যাংকক, বার্লিন এবং মন্ত্রণালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে পালন করেছেন।
[৪] ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেন সাদিয়া ফয়জুননেসা।